News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর-পূর্বাঞ্চলের নাটক নিয়ে প্রাগজ্যোতিষ নাট্য উৎসব আজ থেকে আগরতলায়
Image

উত্তর-পূর্বাঞ্চলের নাটক নিয়ে প্রাগজ্যোতিষ নাট্য উৎসব আজ থেকে আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ফেব্রুয়ারি৷৷ আগরতলা প্রাগজ্যোতিষ উৎসবের আয়োজন করছে ন্যাশনাল সুকল অব ড্রামা৷ আগামী ১ মার্চ থেকে ৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় এই উৎসসব পালিত হবে৷ আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২নং হলে ১ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় এই উৎসবের উদ্বোধন করবেন ত্রিপুরার উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ এছাড়া এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব সঞ্জয় গাঙ্গুলি এবং সম্মানিত অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করবেন সান্তনু বোস৷ শনিবার সাংবাদিক সম্মেলনে এ-কথা জানিয়েছেন ন্যাশনাল সুকল অব ড্রামার ত্রিপুরা শাখার সেন্টার অধিকর্তা বিজয় কুমার সিং৷


তিনি বলেন, ১ মার্চ ইরিকুটি মিরিকুটি, ২ মার্চ রাজ অতিথি, ৩ মার্চ অভিবাদন মেগবেথ, ৪ মার্চ জালিয়ানওয়ালা বাগ এবং ৫ মার্চ ওয়াকসা নাটক ওই উৎসবে প্রদর্শিত হবে৷ তিনি আরো জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ অসমরে গুয়াহাটিতে এবং ৩ মার্চ থেকে ৭ মার্চ অরুণাচল প্রদেশের ইটানগরে প্রাগজ্যোতিষ উৎসব পালিত হবে৷ একই নাট্য গ্রুপ অসম, মনিপুর এবং ত্রিপুরায় নাট্য প্রদর্শন করবে৷ শ্রী সিং আরো জানিয়েছেন, রাজ অতিথি ও ওয়াকসা এই দুটি নাটক জাতীয় স্তরে উৎসবে প্রশংসা কুড়িয়েছে৷


প্রসঙ্গত, ন্যাশনাল সুকল অব ড্রামার নয়াদিল্লি শাখার দায়িত্ব প্রাপ্ত অধিকর্তা সুরেশ শর্মার উদ্ধৃতি দিয়ে বিজয় কুমার সিং জানিয়েছেন, পূবর্োত্তর উৎসব নাম বদলে প্রাগজ্যোতিষ উৎসব হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top