News Flash

  • Home
  • Uncategorized
  • শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভগ্ণিপতি
Image

শ্যালকের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভগ্ণিপতি

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৮ ফেব্রুয়ারী৷৷ মদের আসরে শ্যালকের দায়ের কোপে গুরুতরভাবে আহত হয়েছেন ভগ্ণিপতি৷ সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন নবীনগর এলাকায় সংঘটিত ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷


পুলিশ জানিয়েছে, শুক্রবার সকাল আনুমানিক ১১টা নাগাদ নবীনগর এলাকায় রঘুনাথ ভট্টাচার্যের বাড়িতে যান বিশালগড় জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা নন্দন দেব নামের যুবক৷ নন্দন দেব সম্পর্কে রঘুনাথ ভট্টাচার্যের শ্যালক৷ নন্দন তার ভগ্ণিপতিকে ডেকে নিয়ে মদের আসরে বসেন৷ কিন্তু, মদের আসরে সম্ভবত তাদের মধ্যে কোনও বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়৷ উত্তেজিত হয়ে নন্দন তার ভগ্ণিপতিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন৷ তাতে তার হাতের বেশিরভাগ অংশ কেটে যায়৷ শ্যালকের অস্ত্রের আঘাতে গুরুতর আহত রঘুনাথের চিৎকার শুনে তার স্ত্রী ছুটে আসেন৷ ততক্ষণে সেখানে জড়ো হন প্রতিবেশীরাও৷ অবস্থা বেগতিক দেখে নন্দন দেব পালিয়ে যান৷ প্রতিবেশীরা রঘুনাথের অবস্থা আশঙ্কাজনক মনে করে খবর দেন বিশালগড় অগ্ণিনির্বাপক দফতরে৷


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় দমকল কর্মীরা৷ আহত রঘুনাথকে নিয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে তাকে ভরতি করেন তাঁরা৷ সেখানে ডাক্তাররা প্রাথমিক চিকিৎসার পর রঘুনাথের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করে দেন৷ এই ঘটনায় ভাই নন্দন দেবের বিরুদ্ধে বিশালগড় থানায় অভিযোগ করেছেন রঘুনাথের স্ত্রী রাজকুমারী দেব৷ ওই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top