News Flash

  • Home
  • Uncategorized
  • মাস্টারপাড়ায় বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রচুর
Image

মাস্টারপাড়ায় বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ফেব্রুয়ারি৷৷ চোখের নিমেষে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গৃহস্থের বসতঘর৷ সময় মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে মাস্টারপাড়া এলাকা৷ অভিযোগ, পাশের বাড়ির সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগেছে৷ দমকল বাহিনী আগুনের প্রকৃত কারণ খুঁজে বের করতে পারেনি৷


বৃহস্পতিবার রাজধানী আগরতলার মাস্টারপাড়ায় বেলা তিনটে নাগাদ জনৈক মৃণালকান্তি সেনের বসতঘরে আগুন লাগে৷ আগুনে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে বাড়ির মালিক মৃণালকান্তি সেন অভিযোগ করেন, প্রতিবেশী সুজিত মজুমদারের বাড়িতে পূজা উপলক্ষ্যে রান্নার আয়োজন করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে তার বসতঘরে আগুন লেগেছে৷ মৃণালবাবুর স্ত্রী দাবি করেন, সিলিন্ডার ফাটার শব্দে পুরো ঘর কেঁপে উঠেছিল৷ তার ভাতিজা বিষ্ণু সেনও দাবি করেছে, পূজার জন্য রান্নার আয়োজনের সময় সিলিন্ডার ফেটে আগুন লেগেছে৷


তাঁদের অভিযোগ খণ্ডন করে সুজিত মজুমদার বলেন, বাড়িতে পূজা উপলক্ষ্যে রান্নার আয়োজন করা হচ্ছিল ঠিকই৷ কিন্তু, আমার বাড়ির সিলিন্ডার ফেটে মৃণালবাবুর বসতঘরে আগুন লাগেনি৷ তাঁর ঘরে আগুন লাগার অন্য কারণ থাকতে পারে৷ একই দাবি করেন রাঁধুনিও৷ তিনি বলেন, সিলিন্ডার খুলতেই লিক হচ্ছে টের পেয়ে সঙ্গে সঙ্গে সিলিন্ডারটি ড্রেনে ফেলে দিয়েছি৷ তখনই লাগোয়া বসতঘরে আগুন দেখতে পেয়েছি৷ তার আরও দাবি, রান্না শুরু হয়নি, ফলে তখন ওই সিলিন্ডার থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই৷


এদিকে ঘটনা নিয়ে দমকল কর্মী রাখাল দেবনাথ বলেন, আগুন লাগার প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি৷ তবে, সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে বড়সড় বিপদ ঘটে যেত৷ তিনি জানান, আগরতলা এবং মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশন থেকে দুটি দমকলের ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে৷ তবে, বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে৷ তাঁর দাবি, ওই ঘরে আসবাবপত্র-সহ সমস্ত জিনিসপত্র আগুনে ভস্মীভূত হয়েছে৷ তবে, রান্নার জন্য রাখা সিলিন্ডারটি সময়মতো সরিয়ে দেওয়ায় বিস্ফোরণ এড়ানো সম্ভব হয়েছে, বলেন তিনি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top