News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা মামলায় ফের পুলিশ রিমান্ডে প্রাক্তন মুখ্যসচিব যশপাল
Image

পূর্ত ঘোটালা মামলায় ফের পুলিশ রিমান্ডে প্রাক্তন মুখ্যসচিব যশপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরায় পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিংকে পুনরায় পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে আদালত৷ তাঁকে ফের ২৪ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করবে ক্রাইম ব্রাঞ্চ৷


বুধবার তাঁকে পশ্চিম জেলা ও দায়রা আদালতের বিচারক এস দত্ত পুরকায়স্থের এজলাসে তোলা হয়েছিল৷ ওইদিন কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে তাঁকে আদালতে নেওয়া হয়েছিল৷ আজ শনিবার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল৷


সরকারি আইনজীবী রতন দত্ত জানিয়েছেন, পুলিশ ৬ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল৷ আদালত ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের জন্য পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে৷
প্রসঙ্গত, বুধবার সকালের বিমানে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ওয়াই পি সিংকে আগরতলায় আনা হয়েছিল৷ তাঁকে সোমবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ইন্দিরাপুরমে আইআরএস অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ৷ তাঁকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় রাখা হয়েছে৷


এদিকে, পূর্ত দফতরে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে মামলার তদন্তকারী অফিসারের তলবে এনসিসি থানায় হাজিরা দিয়ছেন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও প্রাক্তন চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিক৷ শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনজনকে একসাথে পাশাপাশি বসিয়ে জেরা করেছেন ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা৷ আজ সরকারি আইনজীবী রতন দত্ত জানিয়েছেন, আদালতে পূর্ত ঘোটালায় অন্য দুই অভিযুক্তের জেরা করার বিষয়ে কোনও সওয়াল করা হয়নি৷ তবে, তদন্তকারী অফিসার চাইলে তাদের আবারও ডাকতে পারেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top