News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতের বৈচিত্রময়তাকে অনুভব করতে গেলে হুনার হাটের মতো মেলায় যাওয়া উচিত : প্রধানমন্ত্রী
Image

ভারতের বৈচিত্রময়তাকে অনুভব করতে গেলে হুনার হাটের মতো মেলায় যাওয়া উচিত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.) : দেশের হস্তশিল্প বৈচিত্রকে সংরক্ষিত এবং বিপণন করার ক্ষেত্রে হুনার হাট যে গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করেছে। রবিবার মন কি বাতের ৬২তম সম্প্রচারে তাই মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দিল্লির ইন্ডিয়া গেটের সামনে হস্তশিল্প মেলা হুনার হাটের আয়োজন করে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পী, রন্ধন শিল্পীরা নিজের তৈরি সম্ভার নিয়ে এই মেলায় যোগ দেয়। ১৬ ফেব্রুয়ারি থেকে চলা এই মেলার এদিনই ছিল শেষদিন। এই ধরণের হস্তশিল্প মেলার গুরুত্ব তুলে ধরে মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন,বৈচিত্রময় সংস্কৃতি, রন্ধন, পরম্পরা, আন্তরিকতা প্রকাশ পেয়েছে দিল্লির হুনার হাটে। ভারতের বিভিন্ন প্রান্তে এই ধরণের মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে। ভারতকে জানতে এবং বুঝতে হলে সুযোগ পেলেই এই ধরণের হুনার হাট মেলায় যাওয়া উচিত প্রতিটি নাগরিকের।

হুনার হাটে গিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘দিবাঙ্গ এক মহিলার সঙ্গে কথা বলে জানতে পারি তিনি ফুটপাথে বসে ছবি বিক্রি করতেন। হুনার হাটের ফলে তার জীবন পাল্টে  গিয়েছে। এই ধরণের মেলার ফলে তিন লক্ষ হস্তশিল্পীর কর্মসংস্থান হয়েছে।’

উল্লেখ করা যেতে পারে হুনার হাট গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে তিনি লিট্টি চোখা ছেখে দেখান। চুমুক দেন এক কাপ গরম চায়ে। এ ছাড়াও উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু এবং লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা মেলা পরিদর্শন করেছিলেন।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top