News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত ১২ লক্ষাধিক টাকার ইয়াবা
Image

পৃথক স্থানে বিএসএফের অভিযানে বাজেয়াপ্ত ১২ লক্ষাধিক টাকার ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ নেশা বিরোধী অভিযানে নেমে বিএসএফ ২,৪২৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে৷ যার বাজারমূল্য ১২ লক্ষ ১৪ হাজার ৫০০ টাকা৷


বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক অরুণ কুমার ভর্মা জানিয়েছেন, পাথরিদ্বার সীমান্ত বিওপি এলাকায় টহল দেওয়ার সময় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের গতিবিধি লক্ষ্য করেন৷ তখন তাদের পিছু ধাওয়া করলে পাচারকারীরা পালিয়ে যায়৷ ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১,৯৭৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা৷ তিনি জানান, ওই নেশা সামগ্রী আগরতলায় কাস্টমস-র হাতে তুলে দিয়েছে বিএসএফ৷


এদিকে, চান্দেরপুরে নেশা বিরোধী অভিযানে বিএসএফ জওয়ানরা ৪৫০টি ইয়াবা ট্যাবলেট এবং ২ কেজি গাঁজা উদ্ধার করেছে৷ অরুণ ভর্মা জানিয়েছেন, উদ্ধার ইয়াবার বাজারমূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা এবং গাঁজার মূল্য ১০ হাজার টাকা৷ ওই ইয়াবা ট্যাবলেট এবং গাজা যাত্রাপুর পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ৷ এছাড়াও অন্যান্য প্রচুর বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ৷ অরুণ ভর্মার কথায়, বিএসএফ জওয়ানরা ৭ লক্ষ ৬০ হাজার ১৬০ টাকার বেআইনি নেশা সামগ্রী উদ্ধার করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top