News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা : যশপালের পাশে বসিয়ে ক্রাইম ব্রাঞ্চের জেরা বাদল ও সুনীলকে
Image

পূর্ত ঘোটালা : যশপালের পাশে বসিয়ে ক্রাইম ব্রাঞ্চের জেরা বাদল ও সুনীলকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারী৷৷ পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতির মামলার তদন্তে মামলার তদন্তকারী অফিসারের তলবে ফের এন.সি.সি থানায় প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও প্রাক্তন মুখ্যবাস্তুকার সুনীল ভৌমিক৷ শুক্রবার গভীর রাত পর্যন্ত তিনজনকে একসাথে পাশাপাশি বসিয়ে জেরা করেছে ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা৷ নতুন করে এই তিনজনকে জেরা করা নিয়ে বিভিন্ন মহল থেকে নানা জল্পনা চলছে৷


২০০৮-০৯ অর্থ বছরে পূর্ত দপ্তরে আর্থিক দুর্নীতির জেরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়৷ এই মামলার তদন্তের দায়িত্বে রয়েছে ক্রাইম ব্রাঞ্চ৷ মামলার তদন্তক্রমে প্রথমে পূর্তদপ্তরের প্রাক্তন মুখ্যবাস্তুকার ও পরে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়৷ দীর্ঘ দিন জেল হেপাজতে থাকার পর তারা জামিনে মুক্ত হয়৷ কিন্তু এই মামলার অপর অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব যশপাল সিং পালিয়ে বেড়াচ্ছিল৷ অবশেষে ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করা হয় যশপাল সিং-কে৷ ১৯ ফেব্রুয়ারি যশপাল সিং-কে পশ্চিম জেলার বিশেষ আদালতে সোপর্দ করা হয়৷ বর্তমানে চারদিনের পুলিশ রিমান্ডে রয়েছে ধৃত যশপাল সিং৷ এন.সি.সি থানায় রেখে যশপাল সিং -কে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷


এরই মধ্যে শুক্রবার এন.সি.সি থানায় ফের তলব করা হয়েছে প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও পূর্ত দপ্তরের প্রাক্তন মুখ্যবাস্তুকার সুনীল ভৌমিককে৷ এইদিন তিন অভিযুক্তকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ চালায় মামলার তদন্তকারী অফিসার৷ তবে কেন এইদিন প্রাক্তন পূর্তমন্ত্রী বাদল চৌধুরী ও পূর্তদপ্তরের প্রাক্তন মুখ্যবাস্তুকার সুনীল ভৌমিককে এন.সি.সি থানায় ডাকা হয়েছে এই বিষয়ে ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে কোন কিছু জানা যায়নি৷ তবে এই মামলায় আরও কিছু চাঞ্চল্যকর তথ্য আসতে পারে বলে ধরণা করছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top