News Flash

  • Home
  • Uncategorized
  • সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন শিলাছড়িতে গ্রেপ্তার যুবক
Image

সাত বছরের শিশুকন্যাকে ধর্ষণের পর নৃশংসভাবে খুন শিলাছড়িতে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ বর্বরতম ঘটনার সাক্ষী হল ত্রিপুরা৷ সাত বছরের এক শিশুকন্যাকে অপহরণ করে নৃশংসভাবে খুন করেছে তারই প্রতিবেশী৷ এলাকাবাসীর চাপে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷ অভিযোগ, শিশুকন্যাকে অপহরণের পর ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য খুন করা হয়েছে৷ গোমতি জেলার করবুক মহকুমার শিলাছড়ি থানাধীন ঘোড়াকাপ্পার অন্যবন্ধু পাড়ায় সংগঠিত ঘটনায় উত্তেজনা বিরাজ করছে৷


পুলিশ জানিয়েছে, গতকাল বিকেল থেকে ওই শিশুকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন৷ গতকাল সন্ধ্যা থেকেই ওই শিশুকন্যার খুঁজে বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়েছে৷ কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি৷ পুলিশের বক্তব্য, আজ সকালে স্থানীয় জনগণ অন্যবন্ধু পাড়ার গভীর জঙ্গলে ওই শিশু কন্যার অর্ধনগ্ণ মৃতদেহ দেখতে পান৷ খবর পেয়ে, মহকুমা পুলিশ আধিকারিক-সহ শিলাছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে৷


পুলিশ জানিয়েছে, ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে কাঁচাক্লা ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি পুলিশের৷ কারণ, গতকাল বিকেলে তার সাথেই শিশু কন্যাকে অন্তিমবার দেখা গিয়েছিল৷ পুলিশ ওই ঘটনায় ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে৷ খুনের পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা তা-ও খতিয়ে দেখা হচ্ছে, জানান এসডিপিও রিয়াং৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top