News Flash

  • Home
  • Uncategorized
  • খয়েরপুরে গাঁজা বোঝাই নেনো আটক, গ্রেপ্তার ছয়
Image

খয়েরপুরে গাঁজা বোঝাই নেনো আটক, গ্রেপ্তার ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি ঃ খয়েরপুরে একটি গাঁজা বোঝাই নেনো গাড়ি আটক করেছে পুলিশ৷ ঐ গাড়ির চালক এবং বিহার রাজ্যের ৬ যুবককে আটক করেছে পুলিশ৷ তাদের কাছ থেকে ৩২ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে৷ বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যেই নেনো গাড়ি করে গাঁজা নিয়ে আসা হচ্ছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে খয়েরপুর আউট পোস্টের পুলিশ এই সাফল্য পেয়েছে৷


রাজ্য সরকার রাজ্যকে নেশা মুক্ত করার কঠোর মনোভাব গঠন করলেও নেশা কারবারিরা নানা কৌশলে নেশা বাণিজ্য অব্যাহত রেখেছে৷ রাজ্যের পাহাড়ি এলাকায় এখনও গাঁজা চাষ অব্যাহত রয়েছে৷ সিধাইয়ের রাজচন্দ্রাই এলাকা থেকে একটি নেনো গাড়ি করে গাঁজা নিয়ে আসছিল পাচারকারীরা৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে খয়েরপুর আউট পোস্টের পুলিশ খয়েরপুর বাজারে ট্রাফিক পোস্টের পাশে নেনো গাড়িটি আটক করে৷ ঐ গাড়িতে তল্লাশি চালিয়ে ১১ পেকেট গাঁজা উদ্ধার করা হয়৷ গাড়ির চালক এবং অপর ৬ যুবককে গ্রেপ্তার করা হয়েছে৷ গাড়ির চালক সিধাই এলাকার বাসিন্দা এক উপজাতি যুবক৷ অপর ৬ পাচারকারি বিহার রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে৷ উদ্ধার করা গাঁজার ৩২ কেজি ৪০০ গ্রাম৷


বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ পুলিশ এই সফল অভিযান চালায়৷ খয়েরপুর আউট পোস্টের ওসি জানান, বহির্রাজ্যে পাচারের উদ্দেশ্যেই সিধাই এলাকার থেকে গাড়ি বোঝাই করে তারা গাঁজা নিয়ে আসছিল৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে৷ এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ উল্লেখ্য, রাজ্যে গাঁজা বিরোধী অভিযান কঠোরভাবে চালানো হলেও গাঁচা চাষি ও গাঁজা কারবারিরা নানা কৌশলে তাদের কাজ কর্ম চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top