News Flash

  • Home
  • Uncategorized
  • পাচারকারী ধরতে বাংলাদেশ ভুখন্ডে গেল সাত বিএসএফ জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ে মুক্তি
Image

পাচারকারী ধরতে বাংলাদেশ ভুখন্ডে গেল সাত বিএসএফ জওয়ান, ফ্ল্যাগ মিটিংয়ে মুক্তি

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ২০ ফেব্রুয়ারি৷৷ পাচারকারী ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ ভূখন্ডে গিয়ে সেই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে ধরা পড়ল দুই বিএসএফ জওয়ান৷ সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে সেখানে আটক আরও পাঁচ বিএসএফ জওয়ান৷ বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বক্সনগরের রহিমপুর সীমান্ত এলাকায়৷ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর বিএসএফের সাত জওয়ানকে মুক্তি দিয়েছে বিজিবি৷


সংবাদে প্রকাশ, সকাল আটটা নাগাদ সীমান্তের ১৬৩ নম্বর গেইটের কাছে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা দেখতে পায় পাচারকারীরা পাচারসামগ্রী নিয়ে বাংলাদেশের ভূখন্ডে চলে যায়৷ বিএসএফ জওয়ানরা পাচারকারীদের পিছু ধাওয়া করে৷ ধাওয়া করতে করতে একসময় বিএসএফ জওয়ানরা বাংলাদেশের ভূখন্ডে চলে যায়৷ সীমান্ত থেকে প্রায় ৫০০ মিটার দূরত্বে নারায়ণপুরের বরলাক গ্রামের জনৈক বসত আলির বাড়িতে গিয়ে উঠে৷ বিএসএফ জওয়ানদের দেখে ওই বাড়ির লোকজন চিৎকার চেচামেচি শুরু করে৷ তারা দুই বিএসএফ জওয়ানকে আটকে রাখে এবং খবর দেয়ে কাছের বিজিবি ক্যাম্পে৷ বিজিবির জওয়ানরা ছুটে যায় ওই বাড়িতে৷

সেই সাথে ব্রাহ্মণবাড়িয়া থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে৷ বিএসএফের দুই জওয়ানকে বাংলাদেশের ওই বাড়িতে দড়ি দিয়ে বেঁধে রাখে এই খবর ওপাড়ে বিএসএফ ক্যাম্পে পৌঁছতেই আবেগপ্রবণ হয়ে পড়ে অন্যান্য জওয়ানরা৷ তারা কোন বাঁধা না মেনেই সহকর্মীকে বাঁচাতে আন্তর্জাতিক সীমান্ত ডিঙ্গিয়ে ওই বাড়িতে চলে যায়৷ সেখানে পুলিশ ও বিজিবি সাতজন বিএসএফ জওয়ানকে আটকে রাখে৷ পরে দুপুর ১১টা নাগাদ বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিংয়ের পর বিনা শর্তে বিএসএফ জওয়ানদের মুক্তি দেয় বিজিবি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top