News Flash

  • Home
  • Uncategorized
  • টি ২০ বিশ্বকাপ খেলতে সিডনিতে ভারতীয় মহিলা ক্রিকেটাররা
Image

টি ২০ বিশ্বকাপ খেলতে সিডনিতে ভারতীয় মহিলা ক্রিকেটাররা

সিডনি, ২০ ফেব্রুয়ারি (হি্‌ স.) : মহিলা টি২০ বিশ্বকাপে ভারতের শুরুটাই হচ্ছে টুনার্মেন্টের কঠিনতম দলের বিরুদ্ধে। শুক্রবার আয়োজক দেশ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে সিডনিতে নামছে ভারতের মেয়েরা।

বিশ্বকাপের আগেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজ ভারত দাপটের সঙ্গেই শুরু করেছিল। যার ফলে ফাইনালেও পৌঁছে গিয়েছিল। যা ভারতকে বিশ্বকাপের আসরেও অনেকটাই এগিয়ে রাখছে। ভারতের সব থেকে বড় সমস্যা ধারাবাহিকতার অভাব। যা ভারতকে বার বার সমস্যায় ফেলেছে। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজেও সেই সমস্যাই দেখা গিয়েছে। কিন্তু ফাইনালে পৌঁছে সেই সমস্যাকে কিছুটা কাটিয়েছে বলেও ধরে নেওয়া যেতে পারে। তবে সেই সিরিজ এখন অতীত। সেখানকার ভুলগুলো শুধরেই বিশ্বকাপের আসরে নামতে চলেছে ভারত।

ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে। যারা ছ’বারের মধ্যে রেকর্ড চারবার টি২০ বিশ্বকাপ জিতে নিয়েছে। ভারতের মিডল অর্ডারকে আরও ভালো করতে হবে। যাতে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো দলকে হারাতে কাজে লাগে। যা মেনে নিয়েছেন দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা।  দলকে এটা নিশ্চিত করতে হবে যে মিডল অর্ডারের ধসে পড়া রুখতে হবে বিশ্বকাপের মতো আসরে। না হলে যে বিপদে পড়তে হবে সেটা গোটা দলের কাছে পরিষ্কার।

১৬ বছরের শাফালি ভর্মা ব্যাট হাতে ভারতকে যদি একটা ভালো শুরু দিয়ে দিতে পারেন তা হলে মিডল অর্ডারের উপর চাপটাও অনেকটা কমে যাবে।  তিনি ছাড়াও ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরকে ঘিরে প্রত্যাশা রয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তিনিও ধারবাহিকতার অভাবে ভুগছেন। ধরে নেওয়াই যায় দলের স্বার্থে সেই সমস্যা তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই শুধরে নেবেন। ভারতের বোলিং ডিপার্টমেন্ট অনেকটাই দাঁড়িয়ে রয়েছে দলের স্পিনারদের উপর, যে কারণে দলে বিচক্ষণ পেসার বলতে রয়েছে‌ন একমাত্র শিখা পাণ্ড্যে।

তিনি বলেন, ‘‘ওপেনিং বোলার হিসেবে আমি চাইব দ্রুত উইকেট তুলে নিতে। এবং সেটা বদলাবে না। প্রথম ছয় ওভারে আমরা উইকেট তুলে নিতে চেষ্টা করব। এবং ডেথ ওভারে ফিরেও সেরাটা দেওয়ার চেষ্টা থাকবে।” তিনি বলেন, ‘‘আমার মনে হয়, টি২০ ম্যাচে ১৫০ ভালো রান। প্রথম ছয় ওভারে ব্যাটসম্যানরা অনেক স্বাধিনতা পায়। এবং যতটা সম্ভব রান তুলে নিতে চায়। কোচ ডব্লুভি রমন মনে করেন তাঁর দল বিশ্বকাপের অন্যতম দাবিদার।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top