News Flash

  • Home
  • Uncategorized
  • পালাটানায় দ্বিতীয় ইউনিটও বিকল, বন্ধ বিদ্যুৎ উৎপাদন
Image

পালাটানায় দ্বিতীয় ইউনিটও বিকল, বন্ধ বিদ্যুৎ উৎপাদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ পালাটানায় দ্বিতীয় ইউনিটটিও বন্ধ হয়ে গেছে৷ যান্ত্রিক গোলযোগের কারণে গতকাল রাত থেকে পালাটানায় বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে৷ কারণ, প্রথম ইউনিট প্রায় পাঁচ মাস ধরে বিকল হয়ে পড়ে রয়েছে৷ তবে ত্রিপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবায় কোনও সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ নিগমের সিএমডি ড় এমএস কেলে৷
পালাটানায় ওটিপিসি-র বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর থেকে ত্রিপুরায় বিদ্যুৎ উদ্বৃত্ত৷ শুধু তাই নয়, বলা যেতে পারে ত্রিপুরা লোডশেডিং-ফ্রি রাজ্য৷ ত্রিপুরা থেকে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করা হচ্ছে৷ কিন্তু, সেই পালাটানা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গতকাল রাত থেকে পুরোদমে উৎপাদন বন্ধ হয়ে গেছে৷


প্রায় পাঁচ মাস ধরে পালাটানায় একটি ইউনিটের যন্ত্রাংশ সারাইয়ের কাজ চলছে৷ সম্প্রতি সংস্থার জনৈক আধিকারিক জানিয়েছেন, টারবাইনের একটি যন্ত্র পাল্টাতে হবে৷ সেই যন্ত্র এখন রাস্তায় রয়েছে৷ ত্রিপুরায় এসে পৌঁছালেই বিকল ইউনিট চালু করা সম্ভব হবে৷ এরই মধ্যে গতকাল রাতে দ্বিতীয় ইউনিট বিকল হয়ে পড়েছে৷ ওটিপিসি সূত্রে জানা গেছে, জেনারেটরের কার্বন ব্রাশ পুড়ে গেছে৷ তাই ইউনিট বন্ধ হয়ে গেছে৷ ফলে, ত্রিপুরায় এখন প্রচুর বিদ্যুতের ঘাটতি দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে৷


এ-বিষয়ে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সিএমডি ড় এমএস কেলে আশ্বস্ত করেন, পালাটানায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হলেও ত্রিপুরায় লোডশেডিং হওয়ার পরিস্থিতি তৈরি হয়নি৷ তিনি বলেন, ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার এক্সচেঞ্জ থেকে ক্রয় করা হবে৷ এতে ঘাটতি মিটে যাবে৷ তাঁর দাবি, বাংলাদেশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে না৷ তিনি বলেন, এখন অপেক্ষাকৃত ঠাণ্ডা মরশুম৷ ফলে বিদ্যুতের চাহিদা অনেকটাই কম৷ তাই পালাটানায় উৎপাদন ব্যাহত হলেও ত্রিপুরায় কোনও সমস্যা হবে না৷ সাথে তিনি যোগ করেন, তিনদিনের মধ্যে পালাটানায় একটি ইউনিট চালু হয়ে যাবে৷ ফলে, বিদ্যুৎ পরিষেবা নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top