News Flash

  • Home
  • Uncategorized
  • কর্মসংস্থানের জন্য ভারতীয় ভাষার জ্ঞানকে অনিবার্য করতে হবে : উপ-রাষ্ট্রপতি
Image

কর্মসংস্থানের জন্য ভারতীয় ভাষার জ্ঞানকে অনিবার্য করতে হবে : উপ-রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২০ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যগুলিতে কর্মসংস্থানের জন্য ভারতীয় ভাষার জ্ঞানকে বাধ্যতামূলক করতে হবে| ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন উপ-রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু| উপ-রাষ্ট্রপতি বলেছেন, বিশ্বে ৪০ শতাংশ জনগোষ্ঠী এমন রয়েছে, যাঁদের নিজেদের ভাষায় কথা বলা অথবা বুঝতে পারা ভাষায় শিক্ষা উপলব্ধ নেই|

উপ-রাষ্ট্রপতি বলেছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব করেছিল আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, ইউনেস্কো ১৯৯৯ সালের সাধারণ সম্মেলনে তা স্বীকৃতি দিয়েছিল| সেই সময় থেকে ২১ ফেব্রুয়ারি দিনটি গোটা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়| মাতৃভাষাকে প্রশাসনের ভাষায় উন্নীত করার উপর জোর দিয়ে উপ-রাষ্ট্রপতি বলেছেন, জনগণের ভাষাই প্রশাসনের ভাষা হওয়া উচিত| কাকা সাহেব কাকেলকর বলেছেন, ‘ভারতে যদি জনগণের শাসন চালাতে হয়, তাহলে জনগণের ভাষায় চালাতে হবে|’ ভারতীয় ভাষা প্রশাসনকে মানুষের আরও কাছে আনতে পারে| ভাষাই প্রশাসনকে আরও জনকেন্দ্রিক করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন উপ-রাষ্ট্রপতি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top