News Flash

  • Home
  • Uncategorized
  • পুর নিগমের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ৭৯ টিলায়
Image

পুর নিগমের উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ৭৯ টিলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ আগরতলা শহরের সৌন্দর্যায়নে উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ শহরের চাপ কমাতে বর্ধিত করা হচ্ছে এলাকা৷ বর্ধিত পুর নিগম এলাকায় রাস্তা ও সহ যাবতীয় পরিকাঠামো গড়ে তুলতে ধারাবাহিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে৷


রাজধানীর জিবি বাজার থেকে ৭৯ টিলা হয়ে এস ডি ও চৌমুহনী যাওয়ার রাস্তাটি প্রসস্ত করার উদ্যোগ নেওয়া হয়৷ তাঁর জন্য ২০০১ সালে জায়গা অধিগ্রহণও হয়৷ কিন্তু তাঁর পর আর কাজ এগুয়নি৷ বর্তমানে পুনরায় সেই রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই পুর নিগমের চিহ্ণিত জায়গার উপর যে সমস্ত অবৈধ নির্মাণ রয়েছে সেগুলিকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে৷ রাস্তাটি প্রশস্ত হলে এই পথ ধরে যান বাহন চলাচল করতে সুবিধা হবে৷ ঠিক তেমনি ভাবে যানজট মুক্ত হবে৷ এই বিষয়টি নিয়েই ক্ষতিয়ে দেখতে মঙ্গলবার ৭৯ টিলা এলাকায় যান বিধায়ক সুদীপ রায় বর্মণ৷


তাঁর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ আগরতলা পুর নিগমের আধিকারিকেরা৷ রাস্তার দুপাশের অধিগৃহীত জমির বিষয়টি ক্ষতিয়ে দেখেন তারা৷ কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে৷ রাস্তা প্রশস্ত করতে গিয়ে রাস্তার দুপাশে প্রায় ৯৪ টি বাড়ি সহ দোকান ভাঙ্গা পড়ে৷ ইতিমধ্যেই চিহ্ণিত করণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে জমির মূল্য প্রদান করা হয়েছে৷ এবার অধিগ্রহনের পালা৷ আগামী ৭ মার্চ পর্যন্ত জমি উপর নির্মাণ সরিয়ে নেওয়ার সময় দেওয়া হয়েছে৷ কিন্তু গোটা প্রক্রিয়াটা হবে সকলকে সঙ্গে নিয়ে৷ সকলের সহযোগিতা সহকারে চলবে এই অধিগ্রহণ পর্ব৷

তবে যে সমস্ত বাড়ির বসত ঘর পড়েছে তাদের ক্ষেত্রে সময় দেওয়া হবে৷ নতুন করে পিলার তোলার জন্য এই সময় দেওয়া হবে বলে জানান আগরতলা পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব৷ মানুষের স্বার্থে এই কাজ চলছে৷ রাস্তা প্রশস্ত করলে সকলের ভাল হবে আগামী দিনে বলে জানান তিনি৷ অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন সকলের মধ্যে কোন ধরণের সংশয় থাকলে তা দূর করতে এই সফর৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top