News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি ভোট : ২৮টি আসনে ১৬জন রিটার্নিং অফিসার নিযুক্ত
Image

এডিসি ভোট : ২৮টি আসনে ১৬জন রিটার্নিং অফিসার নিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী৷৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জিলা পরিষদের (টিটিএএডিসি) নির্বাচনের লক্ষ্যে রিটার্নিং অফিসারদের নিযুক্তি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন৷ এডিসির ২৮টি আসনে ১৬জন রিটার্নিং অফিসারকে নিযুক্ত করা হয়েছে৷ জেলা পরিষদের নির্বাচন কমিশনার এম এল দে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন৷


এডিসি নির্বাচনের খুব সামান্য দিন বাকি রয়েছে৷ ফলে, নির্বাচনে যাবতিয় প্রস্তুতি শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন৷ দামছড়া-জম্পুই, দশদা কাঞ্চনপুর, মাছমাড়া, করমছড়া, ছাওমনু, মনু-ছৈলেংটা, দামছড়া-কচুছড়া, গঙ্গানগর-গন্ডাছড়া, রাইমাভ্যালী, কুলাই-চাম্পাহাওয়র, হালহালি-আশারামবাড়ি, রামচন্দ্রঘাট, মহারানীপুর-তেলিয়ামুড়া, সিমনা-তামাকারি, বোধজংনগর-ওয়াকিনগর, জিরানীয়া, মন্দাইনগর-পুলিনপুর, পেকুয়ারজলা-জন্মেজয়নগর, টাকারজলা-জম্পুইজলা, আমতলি-গোলাঘাটি, কিল্লা-বাগমা, কাঠালিয়া মির্জা-রাজাপুর, মহারানী-চেলাগাং, অম্পিনগর, নতুনবাজার-মালবাসা, বীরচন্দ্রনগর-কলসি, পূর্ব মুহুরিপুর-বুড়াতলি এবং শিলাছড়ি-মনুবনকুল আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ওই নির্বাচনের দায়িত্বে কাঞ্চনপুর, কুমারঘাট, লংতরাইভ্যালি, গন্ডাছড়া, আমবাসা, খোয়াই, তেলিয়ামুড়া, মোহনপুর, জিরানীয়া, জম্পুইজলা, বিশালগড়, উদয়পুর, অমরপুর, করবুক, শান্তিরবাজার এবং সাব্রুমের মহকুমা শাসকদের রিটার্নিং অফিসার পদে নিযুক্তি দেওয়া হয়েছে৷


রাজ্য নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট এডিসি নির্বাচনের ঢাকে কাঠি পড়া এখন শুধুই সময়ের অপেক্ষা৷ সম্ভবত, নির্দিষ্ট সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, রাজনৈতিক মহল নির্দিষ্ট সময়ে এডিসি নির্বাচন নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top