News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি করে সফল হওয়ায় বাজি পোড়াতে গিয়ে ধরা পড়ল দুই চোর
Image

চুরি করে সফল হওয়ায় বাজি পোড়াতে গিয়ে ধরা পড়ল দুই চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ চোরের দল চুরি করে সফল হওয়ায় সাত সকালে আনন্দে বাজি ফাটাতে গিয়ে ঘটে বিপত্তি৷ বাজি পটকা ফাটানোর সময় সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের৷ তিন চোরকে চেপে ধরে স্থানীয় মানুষ৷ এরপরই তিন চোর শীকাড় করে তাদের চুরির ঘটনা৷


ঘটনা খোয়াই থানা এলাকার তবলাবাড়ীতে৷ তবলা বাড়ি মুগলী বাজার এলাকায় সাতসকালে ১২ বছরের দুই শিশু বাজি ফাটাচ্ছিল৷ বাজি ফাটানো দেখে এলাকাবাসীর সন্দেহ হয়৷ তখন এলাকাবাসী তাদের জিজ্ঞাসাবাদ করে দামি বাজি কোথায় পেল ৷ জিজ্ঞাসাবাদে তাঁরা শিকার করে শনিবার রাতে তবলা বাড়ি পঞ্চায়েত বাজারের একটি দোকান চুরি করে চার জন মিলে৷ অপরদিকে বাকি দুই নাবালক চোর পালিয়ে যায়৷ তখন সময় চুরি হওয়া দোকানের মালিক তপন দেবকে খবর দেওয়া হয় তাঁর দোকান চুরি হয়েছে বলে৷ দোকানের মালিক তপন দেব বাড়ি থেকে ছুটে আসে৷ দোকানের দরজা খুলে দেখতে পায় টিনের ছাউনি কাটা৷


দোকানের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে৷ চোরের দল দোকান ঘরের ছাউনি কেটে ভিতরে প্রবেশ করে৷ মালিক তপন দেব জানায়, দোকানে ২৫ হাজার টাকা নগদ সহ ৩৫ হাজার টাকা দামি সামগ্রী চুরি হয়েছে৷ চুরিকৃত সামগ্রিক এখনো উদ্ধার হয়নি৷ দুই নাবালক চোর ধরা পড়লেও বাকী দুই নাবালক চোর পলাতক৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top