News Flash

  • Home
  • Uncategorized
  • ছাত্রছাত্রীদের নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী
Image

ছাত্রছাত্রীদের নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ ছাত্রছাত্রীদের নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে৷ শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, শিক্ষিত সমাজই পারে উন্নত দেশ গড়তে৷


শনিবার ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে অরুন্ধতীনগরে অবস্থিত সেন্ট পলস সুকলের ৭৭-তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়৷ অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, আজকের ছাত্রছাত্রীরাই ভবিষ্যতের দেশ পরিচালনার দায়িত্ব নেবে৷ তাই ছাত্রছাত্রীদের প্রকৃত ও গুণগত শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি তাদের নিয়মানুবর্তিতা, একাগ্রতা, শ্রদ্ধাশীল ও নীতিবোধের শিক্ষায়ও শিক্ষিত করে তুলতে হবে৷ এক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক৷


তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রের উন্নয়নে নানাবিধ পদক্ষেপ ও কর্মসূচি গ্রহণ করেছে৷ যা এক ত্রিপুরা-শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে এক বলিষ্ঠ ভূমিকা নেবে৷ এছাড়াও তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে মতবিনিময়ও করেন৷ এর পর তিনি বিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষায় মেধাবী ছাত্রছাত্রীদের ও বিদ্যালয়ে উপস্থিতির হার বেশি এ রকম ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্পাদক রেভারেন্ড ধর্মেন্দ্র দেববর্মা, অধ্যক্ষ মঞ্জরি সাংমা প্রমুখ৷ উল্লেখ্য, এই বিদ্যালয়টি ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top