News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল প্রয়াত
Image

বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল প্রয়াত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী৷৷ চলে গেলেন বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর৷ তার মৃত্যুর সংবাদে রাজ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বিজেপির প্রবীণ নেতা পরিতোষ পাল আজ আর নেই৷ বার্ধক্যজনিত রোগে ৭৮ বছর বয়সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে৷

প্রয়াত পরিতোষ পাল রাজ্যে বিজেপির অন্যতম সংগঠক ছিলেন৷ দলের রাজ্য কমিটির সহ সভাপতি, সম্পাদক, এবং কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করে গেছেন৷ তার প্রয়াণে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ প্রয়াতের মৃতদেহটি বিজেপির রাজ্য সদর কার্যালয়ে নিয়ে আসা হলে দলীয় পতাকা দিয়ে তার নশ্বর দেহ ঢেকে দেওয়া হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রয়াতের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পন করে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন তিনি ছিলেন দলের একনিষ্ঠ নেতা৷

তাঁর নির্দেশিত পথকে পাথেয় করে স্বপ্ণ পূরণে দল এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, প্রয়াত পরিতোষ পাল ত্রিপুরা রাজ্য সংঘ দিয়ে সাংগঠনিক কাজ শুরু করেন৷ তিনি ছিলেন, দলের প্রতিষ্ঠাতা সদস্য৷ হাসপাতালে ভর্তি হওয়ার আগের দিন পর্যন্ত তিনি দলের কাজ করে গেছেন৷ বিজেপির প্রতিষ্ঠাতা সদস্য পরিতোষ পালের মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী, রাজ্যের দুই সাংসদ সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি তারা গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top