News Flash

  • Home
  • Uncategorized
  • ফিল্মফেয়ারে আগত তারকা-মহাতারকাদের মা কামাখ্যা দর্শন
Image

ফিল্মফেয়ারে আগত তারকা-মহাতারকাদের মা কামাখ্যা দর্শন

গুয়াহাটি, ১৫ জানুয়ারি (হি.স.) : ৬৫-তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান এই প্রথমবার মুম্বাইয়ের বাইরে অসমের রাজধানী গুয়াহাটিতে আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে শুক্রবার বিকেল থেকেই অনেক তারকা, মহাতারকারা মুম্বাই থেকে গুয়াহাটি এসে পৌঁছেছেন। শনিবার সকালে বেশ কয়েকজন তারকা বিশ্বপ্রসিদ্ধ শক্তিপীঠ মা কামাখ্যার দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়েছেন।

শনিবার সকালে নীলাচল পাহাড়ে অবস্থিত শক্তিপীঠ কামাখ্যা ধামে পৌঁছে মায়ের আশীর্বাদ নিয়েছেন করণ জোহর, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানারা। জনপ্রিয় তারকারা মায়ের পুজো দিয়ে মন্দির পরিক্রমা করেন। তারকাদের সামনে থেকে দেখার জন্য কামাখ্যা মন্দির চত্বরে ভিড় উপচে পড়ে। তারকাদের সুরক্ষার জন্য কামাখ্যা মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল আগে থেকেই। প্রাপ্ত সূত্র মতে, শনিবারের অনুষ্ঠানের পর রবিবার অনেক তারকা কামাখ্যা মন্দির দর্শনে যাবেন।

এদিকে শনিবার সকাল থেকে বরঝাড়ে অবস্থিত গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের তারকাদের আগমন শুরু হয়ে যায়। ফলে বিমানবন্দরে দেখা যায় এক অভূতপূর্ব পরিবেশ। সকালবেলায় বিমানবন্দরে পৌঁছান সপত্নী গোবিন্দা। তারকাদের দেখার জন্য বিমানবন্দরে লোকের ভিড় দেখার মতো ছিল। শুক্রবার সন্ধ্যার দিকে গুয়াহাটিতে পৌঁছেন রণবীর সিং, মাধুরি দীক্ষিত-সহ আরও অনেকে। শুক্রবার রাত প্রায় ১.২০ নাগাদ বিমানবন্দরে অবতীর্ণ করেন অক্ষয় কুমার। সুপারস্টার অক্ষয় কুমারকে দেখার জন্য বিমানবন্দরে গভীর রাতেও লোকের ভিড় ছিল। শনিবার দুপুরের পর থেকে বিমান যোগে তারকারা একে একে পৌঁছান। এদের মধ্যে ছিলেন আলিয়া ভাট, রাধিকা আপ্তে, অনন্যা পাণ্ডে, কবীর বেদি, অনুরাধা পডোয়াল, উষা উত্থুপ, মনীষ বেহেল সহ আরও অনেকে।

গুয়াহাটির আবহাওয়াও অনুকূলে। আশা করা যাচ্ছে, সবাই এই বর্ণাঢ্য অনুষ্ঠান উপভোগ করতে পারবেন। বিকাল বিকাল ৩.৪৫ থেকেই দর্শকদের সরুসজাইয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ শুরু হয়েছে। এদিকে ফিল্মফেয়ার অনুষ্ঠানে যাঁরা যেতে পারেননি তাঁদের অনেকেই বিমানবন্দরের বাইরে তারকাদের দেখার জন্য অনেক ঘণ্টা পর্যন্ত অপেক্ষা করেও করতে দেখা গেছে।

রাত প্রায় ৭.৩০টায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল সরুসজাইয়ে ফিল্মফেয়ারের অনুষ্ঠানে পৌছেন। এ সময় পর্যন্ত ট্র্যাফিক জ্যাম ও বিমানের বিলম্ব হওয়ার ফলে অনেক তারকা নির্দিষ্ট সময়ের মধ্যে অনুষ্ঠানে পৌঁছতে পারেননি।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top