News Flash

  • Home
  • Uncategorized
  • বাইক দূর্ঘটনায় নিহত টিএসআর জওয়ান
Image

বাইক দূর্ঘটনায় নিহত টিএসআর জওয়ান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ফেব্রুয়ারি ৷৷ দক্ষিণ জেলার বিলোনিয়ার উত্তর জোলাইবাড়ির গর্জনিয়া বিএসএফ ক্যাম্পের সামনে পথ দুর্ঘটনায় এক টিএসআর জওয়ানের মর্মান্তিক মৃত্যুহয়েছে৷ মৃতের নাম সমীর মজুমদার৷ বাড়ি উত্তর জোলাইবাড়ি৷ সে বড়পাথরী টিএসআর ক্যাম্পে কর্মরত ছিল৷ একটি দ্রুতগামী পালসার বাইক গর্জনিয়া বিএসএফ ক্যাম্পের সামনে মূল সড়কে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷


স্থানীয় লোকজনরা সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন৷ দমকল বাহিনী তাকে উদ্ধার করে প্রথমে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে গোমতী জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়৷ অবস্থার অবনতি ঘটতে থাকলে সেখান থেকে জিবিতে স্থানান্তর করা হয়৷ জিবিতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়৷ তার মৃত্যুর সংবাদে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

পুুলিশ ওই গাড়িটির সন্ধ্যানে তল্লাসী চালিয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে৷ প্রতিদিন যান দূর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ পাশাপাশি যাত্রী সাধারণও আতঙ্কের মধ্যে যাতায়াত করছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top