News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতিতে অপরাধ ঠেকাতে একগুচ্ছ নির্দেশ শীর্ষ আদালতের

রাজনীতিতে অপরাধ ঠেকাতে একগুচ্ছ নির্দেশ শীর্ষ আদালতের

নয়াদিল্লি, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : রাজনীতিতে অপরাধ ঠেকাতে তৎপর দেশের শীর্ষ আদালত | ভোটে মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে কোনও অপরাধমূলক মামলা চললে, সে সম্পর্কে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের ওয়েবসাইটে তথ্য আপলোড করতে হবে। বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলিকে এমনই নির্দেশই দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

রাজনীতিতে দুর্বৃত্তায়ন রুখতে নেতাদের ফৌজদারি রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় ও অন্যান্যদের দায়ের করা আদালত অবমাননা সংক্রান্ত আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এফ নরিম্যানের বেঞ্চ প্রার্থীদের অপরাধের রেকর্ডও ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ফেসবুক, টুইটারের মত সোশ্যাল মিডিয়া ও একটি জাতীয় সংবাদপত্রে ভোটে মনোনীত প্রার্থীর বিরুদ্ধে থাকা অপরাধমূলক মামলা সংক্রান্ত তথ্য আপলোড করতে হবে ।ভোটে প্রার্থীদের মনোনীত করার ৭২ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত তথ্য রিপোর্ট আকারে নির্বাচন কমিশনে জমা দিতে রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। রাজনৈতিক দলের থেকে তথ্য পাওয়ার পর তা সুপ্রিম কোর্টে জানাতে হবে কমিশনকে।

সেরকম কাউকে নির্বাচনে প্রার্থী করা হলে, কেন করা হল, তারও ব্যাখ্যা ওয়েবসাইটে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে, এই যুক্তিতে কোনও অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্ট মত সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্ট আরও বলেছে, যদি কোনও রাজনৈতিক দল এই নির্দেশ অমান্য করে বা নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা না নেয়, তবে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top