News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অধিকর্তাকে ডেপুটেশন সেভ অ্যাডুকেশন কমিটি
Image

রাজ্যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে অধিকর্তাকে ডেপুটেশন সেভ অ্যাডুকেশন কমিটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ফেব্রুয়ারি ৷৷ রাজ্যে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য অল ইন্ডিয়া সেভ অ্যাডুকেশান কমিটি দাবি জানিয়েছে৷ দাবির সমর্থনে তারা শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান ও স্মারকলিপি প্রদান করেছেন৷ শিক্ষা অধিকার আইন ২০০৯ কার্যকর হওয়ার পর থেকে প্রাথমিক শিক্ষার মান ক্রমাগত নিম্নমুখী হয়েছে বলে দাবি করেছে অল ইন্ডিয়া সেভ অ্যাডুকেশান কমিটি৷

নো-ডিটেনশন ব্যবস্থা কার্যকর হওয়ায় শিক্ষার মান তলানিতে এসে ঠেকেছে৷ ড্রপ আউটের সংখ্যা বেড়েছে বলে দাবি করেছেন সংগঠনের নেতৃবৃন্দ৷ রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতায় পঠনপাঠন বিঘ্নিত হচ্ছে৷ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদেরকেও শিক্ষকপদে নিযুক্ত করা হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে৷ সমগ্র শিক্ষা অভিযানে শিক্ষকদের ভবিষ্যৎও নিশ্চিত নয়৷ রাজ্যের যেসব সুকলে ছাত্র সংখ্যা কম সেইসব সুকল সংযুক্তিকরণের কথা ভাবছে রাজ্য সরকার৷

তাতে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা ব্যক্ত করেছে সংগঠন৷ মিড ডে মিল বেসরকারি করণের মধ্য দিয়ে সরকার নিজ দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করে চলেছে বলেও নেতৃবৃন্দ অভিযোগ করেছেন৷ উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শিক্ষা অধিকর্তার কাছে ডেপুটেশান প্রদান করেছে৷ শিক্ষা অধিকর্তাকে ডেপুটেসান ও স্মারকলিপি প্রদানকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সংগঠনের নেতা সুভাষকান্তি দাস, কমল রায় চৌধুরী, ড. অলক সৎপথী, অসিত দাস, হরিকিশোর ভৌমিক প্রমুখ৷ তাদের প্রদেয় স্মারকলিপির উল্লেখযোগ্য বিষয়গুলি হল প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাশফেল প্রদান চালু করতে হবে, টেট উত্তীর্ণদের অবিলম্বে শিক্ষক পদে নিয়োগ করতে হবে, ছাত্র স্বল্পতায় অজুহাত কোন সুকল বন্ধ করা চলবে না, সর্বশিক্ষা অভিযানে নিযুক্ত শিক্ষকদের নিয়মিত করতে হবে প্রভৃতি৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top