News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে অবৈধ কাঠের মিল বাজেয়াপ্ত পলাতক বনদস্যুরা
Image

শ্রীনগরে অবৈধ কাঠের মিল বাজেয়াপ্ত পলাতক বনদস্যুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারী৷৷ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী লাগোয়া শ্রীনগর থানার অন্তর্গত হারিরাই পাড়া রাবার বাগান থেকে একটি অবৈধ কাঠের মেশিন উদ্ধার করলো বন দপ্তরের কর্মীরা৷ ঘটনার বিবরণে জানা যায় শ্রীনগর থানার অন্তর্গত হারিরাই পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে এই অবৈধ কাঠের মেশিনটি চালানো হচ্ছিলো৷


এই বিষয়ে শ্রীনগর থানার পুলিশ অবগত থাকলেও তারা কোন এক অজ্ঞাত কারনে নিরব ভুমিকা পালন করে আসছিল৷ এরই মধ্যে এই অবৈধ কাঠের মেশিন সম্পর্কে গোপন সংবাদ যায় বন দপ্তরের কর্মীদের নিকট৷ সেই খবরের ভিত্তিতে রবিবার দুপুরে বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যায়৷

কিন্তু তারা ঘটনাস্থলে যাওয়ার আগে বনদস্যুরা অবৈধ কাঠের মেশিনটিকে একটি কমান্ডার গাড়িতে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ যদিও বন দপ্তরের কর্মীদের তৎপরতায় গাড়ি সহ কাঠের মেশিনটি ফেলে রেখে বনদস্যুরা পালিয়ে যায়৷ পরে বন দপ্তরের কর্মীরা গাড়ি সহ অবৈধ কাঠের মেশিনটিকে ঘটনাস্থল থেকে তাদের হেপাজতে নিয়ে নেয়৷ প্রসঙ্গত, তোলাকোনা, শ্রীনগর, মলয়নগর, মহেষখলা প্রভৃতি এলাকায় অবৈধ কাঠ কাটার মেশিন চলছে রোজদিন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top