News Flash

  • Home
  • Uncategorized
  • মার্চ টানা ৫ দিন বন্ধ এটিএম-ব্যাঙ্ক পরিষেবা
Image

মার্চ টানা ৫ দিন বন্ধ এটিএম-ব্যাঙ্ক পরিষেবা

কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি. স.): আগের ধর্মঘটের রেশ মিটতে না মিটতেই ফের ব্যাঙ্ক ধর্মঘট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বন্ধ থাকবে এটিএম পরিষেবাও। এক-দু’দিন নয়, টানা পাঁচদিন।

বেতন কাঠামোর সংশোধনের দাবিতেই এই ব্যাঙ্ক ধর্মঘট। আলোচনার দরজা এখনও অবশ্য বন্ধ হয়নি। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া এই হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ইন্ডিয়ান ব্যাঙ্কার্স অ্যাসোসিয়েশন (আইবিএ)-র সঙ্গে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই আলোচনা ভেস্তে গেলে ১১ থেকে ১৩ মার্চ ফের ধর্মঘটের পথে যাবেন তাঁরা।

এর আগে মাসের শুরুতেই ছিল ব্যাঙ্ক ধর্মঘট। ৩১ জানুয়ারি, ১ ফেব্রুয়ারি ব্যাঙ্ক ধর্মঘটের জেরে টানা তিনদিন পরিষেবা ব্যাহত হয়েছিল। বহু মানুষ অসুবিধায় পড়েছিলেন। মোট নটি ইউনিয়ন এই ধর্মঘটে যোগ দিয়েছিল। এর পর মজুরি বৃদ্ধি নিয়ে আইবিএ-র সঙ্গে নতুন করে আলোচনা শুরু করেছে কর্মী সংগঠনগুলি। যদিও ওয়াকিবহাল মহলের মতে, দুপক্ষের গ্রহণযোগ্য সমাধানের আশা কম।

মার্চের ১১ থেকে ১৩ তারিখ ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক এমপ্লয়িজ। বুধ থেকে শুক্র ধর্মঘট। তারপর শনি, রবি ব্যাঙ্ক ছুটি। ফলে টানা পাঁচ দিন পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top