News Flash

  • Home
  • Uncategorized
  • বিশ্বের ২০ টি দেশে করোনার প্রভাব ফেলার সম্ভাবনা, সমীক্ষা তালিকায় ১৭ নম্বরে ভারত
Image

বিশ্বের ২০ টি দেশে করোনার প্রভাব ফেলার সম্ভাবনা, সমীক্ষা তালিকায় ১৭ নম্বরে ভারত

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : বিশ্বের ২০ টি দেশে করোনাভাইরাসের প্রভাব ফেলার সম্ভাবনা | এমনটাই জানা গেছে সমীক্ষায়| জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীদের এই সমীক্ষা তালিকায় ১৭ নম্বরে আছে ভারত |

ভারতে করোনাভাইরাস ‘আমদানি’র সম্ভাবনা কতটা? সমীক্ষার ফলাফলে বলা হয়েছে, ২০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৭। মোট ৪ হাজার বিমানবন্দরের সঙ্গে চিনের সরাসরি যোগাযোগ আছে, এমন একটা মাপকাঠি এই তালিকা তৈরি করেছিল ওই বিশ্ববিদ্যালয়। সেই মাপকাঠির সূচকের নিরিখে ভারতের সংক্রমণ শঙ্কা ০.২১৯%। সেই সমীক্ষায় দাবি করা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণের আশঙ্কা সবচেয়ে বেশি। সেই বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৬৬%। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরের সংক্রমণ সূচক ০.০৩৪%। এর পরেই আছে কলকাতা বিমানবন্দরের নাম। পাশাপাশি বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরেও আছে সংক্রমণ আশঙ্কা। এমনটাই দাবি ওই সমীক্ষার।

ভারত যে প্রভাবমুক্ত নয়, তার প্রমাণ ইতিমধ্যেই মিলেছে কেরলে। চিনের যে শহরে করনোর আতুরঘর, সেই উহান ফেরত তিন পড়ুয়ার দেহে ইতিমধ্যেই করোনার জীবাণু মিলেছে। চিন থেকে ফেরা আরও প্রায় ২০০০ ছাত্রছাত্রীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের মধ্যেও কারও কারও শরীরে সংক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনই পরিস্থিতিতে জার্মানির ওই সমীক্ষায় উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির।

উল্লেখ্য, মারণ করোনাভাইরাসের বরিবার পর্যন্ত চিনে ৮১১ জনের মৃত্যু হয়েছে। গৃহবন্দি কয়েকলক্ষ মানুষ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top