News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লি বিধানসভা নির্বাচন : ভোট দিলেন রাষ্ট্রপতি-সহ তারকা ভোটাররা
Image

দিল্লি বিধানসভা নির্বাচন : ভোট দিলেন রাষ্ট্রপতি-সহ তারকা ভোটাররা

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি থেকে সুপ্রিম কোর্টের বিচারপতি| কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী| দিল্লিতে ভোট-উত্সবে সামিল হলেন তারকা-ভোটাররা| দিল্লি বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি, মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী প্রমুখ| শনিবার সকাল আটটা থেকে দিল্লিতে শুরু হয় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ| ভোটদান পর্ব শুরু হওয়ার প্রথম চার ঘন্টার মধ্যেই নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ| রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং তাঁর স্ত্রী সবিতা কোবিন্দ ভোট দিয়েছেন ড: রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ের পোলিং বুথে| প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর স্ত্রী গুরশরণ সিং ভোট দিয়েছেন নিউ দিল্লি বিধানসভা আসনের অন্তর্গত নির্মাণ ভবনের পোলিং বুথে| মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ভোট দিয়েছেন নিউদিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নির্মাণ ভবনে| কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীও নির্মাণ ভবনের পোলিং বুথে ভোট দিয়েছেন| সকাল সকাল ভোট দিয়েছেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী বঢরাও| ঔরঙ্গজেব লেনের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী এবং তাঁর মেয়ে প্রতিভা আডবাণী| নিউ মোতি বাগের ৯৯ নম্বর পোলিং বুথে সস্ত্রীক ভোট দিয়েছেন দিল্লির নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র|

এদিন সকালেই ভোট দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও তাঁর মা, কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল এবং তাঁর স্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি, বিজেপি সাংসদ পরবেশ বর্মা, বিজেপি নেতা রাম মাধব প্রমুখ| মা’কে সঙ্গে নয়ে কৃষ্ণা নগরের রতন দেবী পাবলিক স্কুলে ভোট দয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন| এই আসনে বিজেপি প্রার্থী হলেন অনিল গোয়েল, আপ প্রার্থী হলেন এস কে বাগ্গা এবং কংগ্রেস প্রার্থী সৌরভ ভরদ্বাজ| কেন্দ্রীয় বদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভোট দিয়েছেন তুঘলক ক্রিসেন্টের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউমানটিজ এডুকেশনে| ভোট দেওয়ার পর বিদেশমন্ত্রী জানিয়েছেন, ‘ভোট দেওয়া প্রতিটি নাগরিকের মৌলিক কর্তব্য|’ এনডিএমসি স্কুল অফ সায়েন্স  অ্যান্ড হিউমানটিজ এডুকেশনের বুথেই ভোট দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর ভানুমতি| দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজল এবং তাঁর স্ত্রী ভোট দিয়েছেন গ্রেটার কৈলাশের একট বুথে| মাতিয়ালা বিধানসভা আসনের অন্তর্গত একটি বুথে ভোট দিয়েছেন বিজেপি সাংসদ পরবেশ বর্মা| ওখলার শাহনবাগেও সকাল থেকেই ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে|

দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো (নয়াদিল্লি বিধানসভা আসনের আপ প্রার্থী) অরবিন্দ কেজরিওয়াল ভোট দিয়েছেন সিভিল লাইন্সের একটি পোলিং বুথে| কেজরিওয়ালের সঙ্গেই তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়ে ভোট দিয়েছেন| নয়াদিল্লি বিধানসভা আসনে কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বি হলেন বিজেপির সুনীল যাদব এবং কংগ্রেসের রমেশ সভরওয়াল| দিল্লির মুখ্যমন্ত্রী তথা প্রতাপগঞ্জ বিধানসভা আসনের আপ প্রার্থী মণীশ সিসোদিয়া এবং তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া ভোট দিয়েছেন পাণ্ডব নগরের এমসিডি স্কুলের পোলিং বুথে| এছাড়াও নয়াদিল্লি বিধানসভা আসনের অন্তর্গত নির্মাণ ভবনের পোলিং বুথে ভোট দিয়েছেন প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি এবং প্রবীণ আরএসএস নেতা রাম লাল| চাঁদনি চক বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী অলকা লম্বা ভোট দিয়েছেন টেগোর গার্ডেন এক্সটিনশনের ১৬১ নম্বর পোলিং বুথে| অলকা লম্বার বিরুদ্ধে চাঁদনি চক আসনের প্রতিদ্বন্দ্বিরা হলেন আপ-এর প্রহ্লাদ সিং সাহনি এবং বিজেপির সুমন গুপ্তা| সকাল সকাল ভোট দিয়েছেন বিজেপি সাংসদ মীনাক্ষী লেখি|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top