News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধান ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই প্রধানমন্ত্রীর কৌশল, আক্রমণ রাহুলের
Image

প্রধান ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই প্রধানমন্ত্রীর কৌশল, আক্রমণ রাহুলের

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী| এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেছেন, প্রধান ইস্যু থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই প্রধানমন্ত্রীর কৌশল| বৃহস্পতিবার সংসদের নিম্নকক্ষ লোকসভায় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের পরিপ্রেক্ষিতে ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেন প্রধানমন্ত্রী| লোকসভায় প্রধানমন্ত্রীর ধন্যবাদজ্ঞাপন ভাষণ শেষে সংসদ থেকে বেরোনোর সময় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন রাহুল গান্ধী|

কংগ্রেস সাংসদের কথায়, ‘বর্তমানে সবচেয়ে বড় ইস্যু হল বেকারত্ব এবং চাকরি, প্রধানমন্ত্রীকে বহুবার এ বিষয়ে জিজ্ঞাসা করেছি, কিন্তু তিনি এ বিষয়ে একটি কথাও বলেননি| এর আগে অর্থমন্ত্রীও লম্বা বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু তিনিও এ বিষয়ে কোনও কথা বলেননি|’ রাহুল গান্ধী আরও বলেছেন, ‘প্রধান ইস্যুগুলি থেকে দেশবাসীর দৃষ্টি ঘুরিয়ে দেওয়াই হল প্রধানমন্ত্রীর কৌশল| তিনি কংগ্রেস, জওহরলাল নেহেরু, পাকিস্তান প্রভৃতি বিষয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু প্রধান বিষয়গুলি নিয়ে একটিও কথা বলেননি|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top