News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ত ঘোটালা : জামিনে জেল থেকে ছাড়া পেয়েই সুর চড়ালেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী
Image

পূর্ত ঘোটালা : জামিনে জেল থেকে ছাড়া পেয়েই সুর চড়ালেন প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ফেব্রুয়ারি৷৷ মিথ্যা ষড়যন্ত্র করে গণ-আন্দোলনকে দমন করা যায় না৷ পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী উপনেতা বাদল চৌধুরী শনিবার জামিনে মুক্তি পেয়েই শাসক দল এবং ত্রিপুরা সরকারকে নিশানা করে এ-কথা বলেন৷ বাদলবাবুর দাবি, তাঁর গ্রেফতারি সমাজের সকল স্তরের মানুষ মেনে নেননি৷ তা আগামীদিনে প্রমাণিত হবে৷
ত্রিপুরায় সর্ববৃহৎ পূর্ত ঘোটালায় অবশেষে জামিন পেলেন প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বিধানসভায় বিরোধী উপনেতা বাদল চৌধুরী৷ ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ আজ তাঁর জামিন মঞ্জুর করেছেন৷
এ-বিষয়ে আইনজীবী পুরুষোত্তম রায়বর্মণ বলেন, ত্রিপুরা হাইকোর্ট তাঁর মক্কেল বাদল চৌধুরীর জামিন মঞ্জুর করেছে৷ সব কিছু ঠিকঠাক থাকলে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে আজই তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন৷ পুরুষোত্তমবাবুর কথায়, পুলিশ বাদল চৌধুরীর বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার ক্ষেত্রে সামর্থ দেখাতে পারেনি৷


তিনি বলেন, গত বছরের ২১ অক্টোবর আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হলে বাদল চৌধুরী-কে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ৷ এর পর ওই বছরের ৮ নভেম্বর বিশেষ আদালত বদলবাবুকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়৷ সে-মোতাবেক তিনি ৮৭ দিন ধরে কারাবন্দি রয়েছেন৷ অথচ পুলিশ এখনও পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীর বিরুদ্ধে কোনও তথ্য, প্রমাণ এবং সাক্ষী জোগাড় করতে পারেনি৷


পুরুষোত্তমবাবুর দাবি, প্রথম দিন থেকেই বলেছি বাদল চৌধুরীকে রাজনৈতিক উদ্দেশ্যে কারাবন্দি করে রাখা হয়েছে৷ চার্জশিট জমা দেওয়ায় পুলিশের ব্যর্থতা তা আবারও প্রমাণ করেছে৷ তিনি বলেন, হাইকোর্ট বাদল চৌধুরীকে তদন্তে পূর্ণ সহযোগিতা করার শর্তে তাঁর জামিন মঞ্জুর করেছে৷


এদিকে সরকারি আইনজীবী জানিয়েছেন, ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে ত্রিপুরা হাইকোর্ট বাদল চৌধুরীর জামিন মঞ্জুর করেছে৷ তিনি বলেন, পূর্ত ঘোটালায় আরেক অভিযুক্ত প্রাক্তন মুখ্যসচিব ওয়াই পি সিং-কে এখনও পুলিশ গ্রেফতার করতে পারেনি৷ তাই আদালতে চার্জশিট জমা দেওয়া সম্ভব হয়নি৷ তবে খুব শীঘ্রই তাঁকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হবে৷ এর পর আদালতে পুলিশ চার্জশিটও জমা দেবে৷ কারণ পূর্ত ঘোটালার সমস্ত তথ্য প্রমাণ রয়েছে পুলিশের কাছে৷


আজ বিকেলে বাদল চৌধুরী জেল থেকে ছাড়া পেয়েছেন৷ তাঁকে ফুলমালা দিয়ে দলীয় কর্মী-সমর্থকরা মেলারমাঠে সিপিএম পার্টি অফিসের সামনে বরণ করেছেন৷ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ত্রিপুরার উন্নয়নে গৃহীত পদক্ষেপে এখন ব্যক্তিগত শত্রুতা মেটানো হচ্ছে৷ তাঁর দাবি, এভাবে মিথ্যা ষড়যন্ত্র করে গণ-আন্দোলনকে দমানো যায় না৷ তিনি আজ জোর গলায় বলেন, তাঁর গ্রেফতারি ত্রিপুরার মানুষ মেনে নেয় নি৷ তাই আগামী দিনে মানুষ এর যোগ্য জবাব দেবেন৷ তাঁর দাবি, মিথ্যা ষড়যন্ত্র করে তাঁকে গ্রেফতার করা হয়েছে, তা আগামী দিনে নিশ্চয়ই প্রমাণিত হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top