News Flash

  • Home
  • Uncategorized
  • করোনাভাইরাস ঠেকাতে সাময়িক চিনের ভিসা বন্ধ করল ভারত
Image

করোনাভাইরাস ঠেকাতে সাময়িক চিনের ভিসা বন্ধ করল ভারত

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : চিনের ভিসা বন্ধ করল ভারত | করোনাভাইরাস যাতে ভারতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই চিনে বসবাসকারী বিদেশি এবং চিনের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে  ভারত। রবিবার টুইটারে এই তথ্য দিয়েছে বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস |

চিনের উহান শহর থেকে ভীষণ দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। ভারত, আমেরিকা, ইংল্যান্ড সহ বিশ্বের প্রায় ২৫টা দেশে ইতিমধ্যেই করোনাভাইরাসের জীবাণু মিলেছে। ইতিমধ্যেই দুই দফায় চিন থেকে ৬৪৭জন ভারতীয়কে দেশে ফেরান হয়েছে | এই অবস্থায় করোনাভাইরাস যাতে ভারতে ছড়িয়ে না পড়ে, তার জন্যই চিনে বসবাসকারী বিদেশি এবং চিনের নাগরিকদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

বেজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস রবিবার টুইট করে জানিয়েছে, ‘বর্তমান পরিস্থিতির কারণে চিনের নাগরিকদের এবং সে দেশে বসবাসকারী বিদেশিদের সাময়িক ভাবে ভারতে আসার ই-ভিসা দেওয়া বন্ধ করা হল।’ যাঁরা ইতিমধ্যেই ই-ভিসা পেয়েছেন, তাঁদের ভিসাও আর কার্যকর থাকবে না।

ভারতীয় দূতাবাসের তরফে এও জানানো হয়েছে, যাঁদের ভারতে আসাটা অত্যন্ত জরুরি এই সময়সীমার মধ্যে, তাঁরা যেন অবশ্যই বেজিং, সাংহাই বা গুয়ানহুতে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই শহরগুলিতে অবস্থিত যে কোনও ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলেও চলবে।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিনে মৃত্যু হয়েছে তিনশোরও বেশি মানুষের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১৪৫৬২ জন। এই পরিস্থিতিতে এখনও কোনও প্রতিষেধক না তৈরি হওয়া এই ভাইরাস নিয়ে সারা বিশ্বেই আতঙ্ক তৈরি হয়েছে |করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতেই  সাময়িক ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারত |

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top