৷৷ অভিজিত রায়চৌধুরী৷৷ নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি ৷৷ ২০২০-২১ অর্থ বছরের সাধারণ বাজেটে উত্তর-পূর্বাঞ্চলের জন্য ৬০,১১২ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে আজ এই ঘোষণা করেছেন৷ গত ২০১৯-২০ অর্থ বছরে ৫৩,৩৭৪ কোটি ১৯ লক্ষ টাকা উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দ হয়েছিল৷ এতে দেখা যাচ্ছে, এবার উত্তর-পূর্বাঞ্চলের জন্য বরাদ্দকৃত অর্থের হার ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে৷
কেন্দ্রীয় সরকারের ৮টি মন্ত্রক থেকে উত্তর-পূর্বাঞ্চলে অর্থ বরাদ্দ হয়৷ তার মধ্যে পর্যটন ক্ষেত্রে এবার ২৩৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ গত অর্থ বছরে ১২৯ কোটি টাকা বরাদ্দ হয়েছিল৷ ৮০ শতাংশ বৃদ্ধি এই অঞ্চলের পর্যটন ক্ষেত্রের বিকাশে দারুণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে৷ ডোনারমন্ত্রকের অধীন উত্তর-পূর্বাঞ্চলের সড়ক উন্নয়ন খাতে ৮০১ কোটি টাকা বরাদ্দ হয়েছে৷ সেই তুলনায় গত অর্থ বছরে বরাদ্দ হয়েছিল ৭৭১ কোটি টাকা৷
উত্তর-পূর্বাঞ্চল পরিষদ প্রকল্পেও এ বছর বরাদ্দ অর্থরাশি বৃদ্ধি পেয়েছে৷ উত্তর-পূর্বাঞ্চল পরিষদ প্রকল্পে ৮৬৯ কোটি টাকা এ বছর বরাদ্দ হয়েছে৷ সেই তুলনায় গত অর্থ বছরে ৮৮৫ কোটি টাকা বরাদ্দ হয়েছিল৷ আজ বাজেট ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, অর্থ বরাদ্দে অনলাইন মাধ্যম ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে৷ তাছাড়া, বিভিন্ন কাজে আর্থিক সহায়তা প্রদানে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক অনলাইন পোর্টালের সহায়তায় অর্থ বরাদ্দ করা হবে৷
উত্তর-পূর্বাঞ্চলের জন্য কেন্দ্রীয় সরকারের ৮টি মন্ত্রকের মধ্যে ২টি মন্ত্রকের বরাদ্দ ২০২০-২১ অর্থ বছরে কমেছে৷ কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক ২০১৯-২০ অর্থ বছরে ২৫৯২ কোটি টাকা বরাদ্দ করেছিল৷ সেই তুলনায় ২০২০-২১ অর্থ বছরে ২৯৭২ কোটি টাকা বরাদ্দ করেছে৷ কেন্দ্রীয় উপজাতি কল্যাণমন্ত্রক ২০১৯-২০ অর্থ বছরে ৭০৬ কোটি টাকা বরাদ্দ করেছিল৷ ২০২০-২১ অর্থ বছরে তা বেড়ে হয়েছে ৭৫১ কোটি টাকাঊ কেন্দ্রীয় ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক ২০১৯-২০ অর্থ বছরে ৩৪৩ কোটি টাকা বরাদ্দ করেছিল৷ সেই তুলনায় ২০২০-২১ অর্থ বছরে ৩৯২ কোটি টাকা বরাদ্দ করেছে৷ কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রক ২০১৯-২০ অর্থ বছরে ২৭৩ কোটি টাকা বরাদ্দ করেছিল৷ কিন্ত ২০২০-২১ অর্থ বছরে বরাদ্দ বেড়ে হয়েছে ২৭৪ কোটি টাকা৷ এছাড়া দিব্যাঙ্গদের জন্য ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ হয়েছিল ৮২ কোটি টাকা৷ কিন্ত ২০২০-২১ অর্থ বছরে তা কমে বরাদ্দ হয়েছে ৮০ কোটি টাকাঊ তেমনি, কেন্দ্রীয় পরিসংখ্যান এবং প্রকল্প রূপায়ণ মন্ত্রক ২০১৯-২০ অর্থ বছরে বরাদ্দ করেছিল ৪৯ কোটি টাকা৷ কিন্ত ২০২০-২১ অর্থ বছরে তা কমে বরাদ্দ হয়েছে ৩২ কোটি টাকা৷

















