News Flash

  • Home
  • Uncategorized
  • এলআইসিতে বেসরকারিকরণের ঘোষণা বাজেটে
Image

এলআইসিতে বেসরকারিকরণের ঘোষণা বাজেটে

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি. স.) : ঘাটতি কমাতে এবার এলআইসিতে বেসরকারি বিনিয়োগের রাস্তা খুলে দিল সরকার। ভারতীয় জীবন বিমা নিগমের পুরো অংশীদারিত্ব নিজেদের হাতে রাখতে নারাজ সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মল সীতারমণ ঘোষণা করলেন, সরকার এলাআইসির অংশীদারিত্বের কিছু অংশ বিক্রি করতে চায়। তবে কত শতাংশ শেয়ার বিক্রি করা হবে, তা স্পষ্ট করেনি সরকার।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন, গত অর্থবছরে রাজকোষে ঘাটতির পরিমাণ ছিল জিডিপির ৩.৮ শতাংশ। আগামী অর্থবছরে এই ঘাটতির পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। সেই উদ্দেশ্যেই এলআইসিতে বেসরকারি বিনিয়োগ চাইছে কেন্দ্র। ঘাটতি কমানোর লক্ষ্যে এলআইসির অংশীদারিত্ব বিক্রি করতে চায় সরকার। অর্থাৎ, এলআইসির মালিকানা এখন আর পুরোপুরি সরকারের হাতে থাকবে না। তা আংশিভাবে হলেও বেসরকারি হাতে চলে যাবে। সেক্ষেত্রে এলআইসির কোটি কোটি গ্রাহকের আমানতের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। এলআইসির পাশাপাসি আইডিবিআই ব্যাংকেও অংশীদারিত্ব বিক্রি করা হবে। আরও বেশ কয়েকটি সরকারি সংস্থার অংশীদারিত্ব বিক্রির প্রস্তাব দিয়েছে সরকার।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top