News Flash

  • Home
  • Uncategorized
  • অমৃতসরে ২০০ কেজি হেরোইন বাজেয়াপ্ত, মহিলা-সহ গ্রেফতার ৪
Image

অমৃতসরে ২০০ কেজি হেরোইন বাজেয়াপ্ত, মহিলা-সহ গ্রেফতার ৪

অমৃতসর, ৩১ জানুয়ারি (হি.স.): পঞ্জাবের অমৃতসরে ২০০ কেজি হেরোইন-সহ ৪ জনকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স| ধৃত ৪ জনের মধ্যে একজন মহিলা এবং একজন আফগানিস্তানের নাগরিক রয়েছে| বৃহস্পতিবার রাতে অমৃতসরে, শিরোমণি অকালি দলের একজন নেতার বাড়িতে অভিযান চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)| ওই বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কেজি হেরোইন| এছাড়াও একজন মহিলা, একজন আফগান নাগরিক-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে| সূত্রের খবর, প্রায় ২ মাস আগে ওই বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল|

সম্প্রতি মোহালি থেকে দু’জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছিল| ওই দু’জন মাদক পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করার পরই ওই বাড়িটি সম্পর্কে জানতে পারে এসটিএফ| এরপর বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণে হেরোইন| এসটিএফ-এর ডিএসপি ভভিন্দর মহাজন জানিয়েছেন, অমৃতসরের একটি বাড়িতে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২০০ কেজি হেরোইন| বেশ কিছুদিন ধরেই অভিযান চলছিল| একজন মহিলা-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে|

Releated Posts

ভারত-কানাডার প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদারের উদ্যোগ, সামুদ্রিক সহযোগিতায় জোর

অটোয়া, ২৮ জুলাই (আইএএনএস): ভারত ও কানাডা প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সামুদ্রিক…

ByByNews Desk Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top