News Flash

  • Home
  • Uncategorized
  • গডসে ও মোদী একই মতাদর্শে বিশ্বাসী, প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের
Image

গডসে ও মোদী একই মতাদর্শে বিশ্বাসী, প্রধানমন্ত্রীকে আক্রমণ রাহুলের

কালপেট্টা (কেরল), ৩০ জানুয়ারি (হি.স.): নাথুরাম গডসে এবং নরেন্দ্র মোদী একই মতাদর্শে বিশ্বাসী, উভয়ের মধ্যে কোনও পার্থক্যই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করে বৃহস্পতিবার এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

বৃহস্পতিবার কেরলের কালপেট্টায় জনসভা করেন ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল। জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেছেন, ‘নাথুরাম গডসে এবং নরেন্দ্র মোদী একই মতাদর্শে বিশ্বাসী, উভয়ের মধ্যে কোনও পার্থক্যই নেই। শুধুমাত্র গডসেকে বিশ্বাস করি, এই কথা বলার সাহস নেই নরেন্দ্র মোদীর।’ তীব্র আক্রমণ করে রাহুল আরও বলেছেন, ‘নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে গুলি করেছিলেন, কারণ নিজের উপরেই গডসের কোনও আস্থা ছিল না, তিনি কাউকেই ভালোবাসতেন না, তিনি কাউকেই গুরুত্ব দিতেন না, তিনি কারও প্রতি বিশ্বাস রাখতেন না এবং আমাদের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও এই বিষয়গুলি প্রযোজ্য, তিনিও শুধুমাত্র নিজেকে ভালোবাসেন, শুধুমাত্র নিজেকে বিশ্বাস করেন।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, ‘নরেন্দ্র মোদীকে যখনই বেকারত্ব ও কর্মসংস্থানের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তখনই তিনি মনোযোগ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এনআরসি এবং সিএএ করলে আমাদের যুবসমাজের চাকরি হবে না।’ 


সিএএ এবং এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে রাহুল গান্ধী বলেছেন, ‘ভারতীয়দেরই প্রমান করতে হচ্ছে তাঁরা ভারতীয় কি না, আমি ভারতীয় কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কে নরেন্দ্র মোদী? কে ভারতীয় এবং কে ভারতীয় নয় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কে তাঁকে লাইসেন্স দিয়েছে? আমি জানি আমি একজন ভারতীয় এবং এ বিষয়ে আমাকে কারও কাছে প্রমান দেওয়ার প্রয়োজন নেই।’

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top