News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক যান দুর্ঘটনায় হত এক, আহত চার, প্রতিবাদে অসম-ত্রিপুরা সড়ক অবরোধ
Image

পৃথক যান দুর্ঘটনায় হত এক, আহত চার, প্রতিবাদে অসম-ত্রিপুরা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন কাঁঠালতলি এলাকায় পৃথক পৃথক যান দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর পাশাপাশি চার ব্যক্তি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন৷ এলাকায় ঘনঘন যান দুর্ঘটনার প্রতিবাদে অসম-ত্রিপুরা ২০৮-এ নম্বর জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন স্থানীয়রা৷


জানা গেছে, অসম-ত্রিপুরা সংযোগকারী জাতীয় সড়কের উত্তর কাঁঠালতলি এলাকায় একটি বিপজ্জনক বাঁক রয়েছে৷ সেখানে রবিবার এএস ১০ এসি ২৭৯৬ নম্বরের একটি যাত্রীবাহী অটো রিকশা কাঁঠালতলি থেকে পাথারকান্দি অভিমুখে যাওয়ার পথে জাতীয় সড়কের বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসেথনচালক৷ ফলে অটোটি সড়কের পাশে উল্টে গিয়ে চার যাত্রী আহত হন৷ ঘটনার পর খবর পেয়ে কাঁঠালতলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানবজ্যোতি মালাকার তড়িঘড়ি অকুস্থলে পৌঁছে আহতদের চিকিৎসার জন্য বাজারিছড়া উপ-প্রাথমিক হাসপাতালে ভরতি করান৷ আহতদের বাসুদেব সিংহ নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে করিমগঞ্জ সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়৷ সেখান থেকে তাঁকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় তাঁর মৃত্যু হয়েথে, জানিয়েছে পুলিশ৷


এদিকে অন্য তিন আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে৷ দুর্ঘটনায় মৃত বাসুদেব সিংহের ময়না তদন্তের পর তাঁর মৃতদেহ সোমবার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়েছে৷ এছাড়া অটো দুর্ঘটনার চবিবশ ঘণ্টা পেরিয়ে যাওয়ার আগেই সেই দুর্ঘটনাস্থলে ফের একটি সবজি বোঝাই ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে৷ জানা গেছে বরপেটা থেকে আগরতলাগামী এএস ০১ এইচসি ৪৪৩৭ নম্বরের সবজি বোঝাই ট্রাকটি আজ ভোর পাঁচটা নাগাদ উক্ত জাতীয় সড়কের উত্তর কাঁঠালতলি এলাকার ডিএসপি টার্নিং নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে৷ এতে ট্রাক চালক ফারুক খান (৩৪) গুরুতর আহত হন৷


পরে তাঁকে চিকিৎসার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ এদিকে ওই রুটে ঘনঘন যান দুর্ঘটনার প্রতিবাদে আজ সেখানকার সড়কে অবরোধ গড়ে তুলেন স্থানীয়রা৷ ফলে সড়কের উভয় দিকে বহু যানবাহন আটকে পড়ে৷ পরে পুলিশের উপস্থিতিতে প্রায় পাঁচ ঘণ্টা পর সড়ক অবরোধ মুক্ত হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top