News Flash

  • Home
  • Uncategorized
  • ফুলচাষ জীবিকা নির্বাহের একটি অন্যতম উৎস : উপমুখ্যমন্ত্রী
Image

ফুলচাষ জীবিকা নির্বাহের একটি অন্যতম উৎস : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ফুলের সৌন্দর্যে ও সুুগন্ধে মোহিত হয় না এমন মানুষ পৃথিবীতে কমই আছে৷ তবে ফুল শুধু সৌন্দর্যের জন্য নয়, জীবিকা নির্বাহের জন্যও এখন একটি অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে৷ গতকাল রবীন্দ্র কাননে ৫ দিনব্যাপী আয়োজিত পুপ প্রদর্শনী ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা এই কথাগুলি বলেন৷

ফুলের মতো সুুন্দর জিনিসের এমন একটি প্রদর্শনী আয়োজনের জন্য তিনি ত্রিপুরা হর্টিকালচার সোসাইটিকে অভিনন্দন জানিয়ে বলেন, রাজন্য আমল থেকেই ত্রিপুরায় ফুলচাষ হয়ে আসছে৷ তিনি বলেন, ত্রিপুরার মাটি বিভিন্ন প্রজাতির ফুলচাষের জন্য বিশেষ উপযোগী৷ তিনি উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরকে মানুষকে আরও বেশি করে ফুলচাষে উৎসাহিত করার পরামর্শ দেন৷ ফুলচাষের মাধ্যমে রাজ্যের বাণিজ্যিক পরিধি বৃদ্ধি ও মানুষের আয়ের উৎস সৃষ্টির বিষয়েও তিনি গুরুত্বারোপ করে বলেন, ফুল প্রক’তির দেওয়া সবচেয়ে সেরা ও সুুন্দর উপহার৷ ফুলচাষকে কাজে লাগিয়ে একজন গরীব ক’ষক আর্থিকভাবে স্বনির্ভর হতে পারেন৷ তিনি সকলকে নিজেদের ঘরের আঙ্গিনায় বা ছাদে ফুলচাষ করার আহ্বান জানান৷


আগরতলা পুরনিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহাও তার বক্তব্যে রাজ্যে বাণিজ্যিকভাবে ফুলচাষ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, রাজ্যে উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তর ফুলচাষের দিকে বিশেষ নজর দিয়ে আসছে৷ ফুলচাষে এ রাজ্য পিছিয়ে নেই৷ তিনি বলেন, মল্লিকা, যুথিকা, মালতি এই দেশীয় ফুলগুলির চাষ এখন অনেকটা কমে গেছে৷ তাই এই ফুলগুলির চাষে মানুষকে উৎসাহিত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে পরামর্শ দেন৷ এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের প্রধান সচিব বি কে সাহু, ও এন জি সি ত্রিপুরা এসেটের ম্যানেজার ওম প্রকাশ সিং৷

স্বাগত ভাষণ দেন ত্রিপুরা হর্টিকালচার সোসাইটির সম্পাদক অপূর্ব কান্তি বর্মণ৷ উপস্থিত ছিলেন উদ্যান ও ভূমি সংরক্ষণ দপ্তরের অধিকর্তা নবজিৎ চাকমা৷ অনুষ্ঠানে অতিথিগণ পুপ প্রদর্শনী উপলক্ষে আয়োজিত বসে আঁকো, ফুলের আলপনা প্রতিযোগিতায় বিজয়ী এবং সেরা ফুলচাষিদের পুরস্কার ও শংসাপত্র তুলে দেন৷ এবছরের সেরা ফুলচাষির পুরস্কার পেয়েছেন উত্তর বাধারঘাটের নির্মল চক্রবর্তী৷ এছাড়াও প্রদর্শনীতে অংশগ্রহণকারী ৬১১ জন ফুলচাষির মধ্যে ১১৬ জন ফুলচাষিকেও বিশেষ পুরস্কার দেওয়া হয়৷ অনুষ্ঠান শেষে আয়োজিত হয় মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top