News Flash

  • Home
  • Uncategorized
  • শহর এলাকায় ২২,৫০০ প্রিপেইড বৈদ্যুতিক মিটার বসানোর কাজ শুরু
Image

শহর এলাকায় ২২,৫০০ প্রিপেইড বৈদ্যুতিক মিটার বসানোর কাজ শুরু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ শহরাঞ্চলে প্রথম পর্যায়ে আইপিডিএস প্রকল্পের অধীন ২২ হাজার ৫০০ প্রিপেইড মিটার বসানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ ইতিমধ্যে ওই মিটার ক্রয় করা হয়েছে৷ শহরাঞ্চলে ৯-টি ইলেকট্রিক্যাল সার্কলে আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত মিটার বসানোর কাজ সমাপ্ত করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিদ্যুৎ নিগম৷


প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নিগমের ম্যানেজিং ডিরেক্টর ড় এম এস কেলে-র পৌরোহিত্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল৷ ওই বৈঠকে আইপিডিএস প্রকল্পের অন্তর্গত প্রথম পর্যায়ে ২২ হাজার ৫০০ প্রিপেইড মিটার বসানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন৷


বিদ্যুৎ নিগম সূত্রে জানা গেছে, আগরতলার শ্রীপল্লী ফিডার এলাকায় ৩৩৭২টি, জিরানিয়া ফিডারে ২৫২৮টি, তেলিয়ামুড়া ফিডারে ১৫০০টি, উদয়পুর এবং বিশালগড় বাজার ফিডারে ৩০০০টি, কুমারঘাট ফিডারে ২২০০টি, ধর্মনগর ফিডার নম্বর ১-এর অধীনে এবং আমবাসা ফিডারে ২৫০০টি এবং বিলোনিয়া ফিডার নম্বর ২-এর অধীনে ১৯০০টি মিটার বসানো হবে৷


সেই মোতাবেক বিদ্যুৎ নিগম এক বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাতে, আইপিডিএস প্রকল্পে দায়িত্বপ্রাপ্ত সমস্ত ডিজিএমদের প্রিপেইড মিটার সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে৷ পাশাপাশি ওই মিটারগুলি বসানো সুনিশ্চিত করার জন্যও বলা হয়েছে৷ প্রসঙ্গত, ওই মিটারগুলি বর্তমানে পোস্টপেইড ভিত্তিতে চলছে৷ এদিকে, প্রতি প্রিপেইড মিটার বসানোর জন্য ১১৮ টাকা করে দিতে হবে ভোক্তাদের৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top