News Flash

  • Home
  • Uncategorized
  • ১৮ দিনব্যাপী শিল্পমেলা শুরু ২৯শে
Image

১৮ দিনব্যাপী শিল্পমেলা শুরু ২৯শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি৷৷ ত্রিপুরায় ১৮ দিনব্যাপী শিল্প মেলা আগামী ২৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে৷ হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে শিল্প ও বাণিজ্য দফতর এবং টিআইডিসিএল-এর যৌথ উদ্যোগে ওই মেলা শুরু হবে৷ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷


শিল্প ও বাণিজ্য দফতরের অধিকর্তা ড় পি কে গোয়েল জানিয়েছেন, ১৮ দিনব্যাপী ওই শিল্প মেলায় ৩০০টি স্টল খোলা হবে৷ সেখানে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্টল বসবে৷ তিনি বলেন, বাংলাদেশ-সহ বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা প্রস্তাবিত শিল্প মেলায় অংশ নেবেন৷ তিনি আরও জানান, ওই মেলায় রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখি কর্মসূচি তুলে ধরা হবে৷ গোয়েল বলেন, প্রতিদিন বিকাল সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত সাংসৃকতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে৷ সাথে তিনি যোগ করেন, জিএসটি, জিইএম রেজিস্ট্রেশন এবং বিএসএফে ভরতির জন্য কাউন্সিলিং এবং পরামর্শ মিলবে মেলায়৷


ড় পি কে গোয়েল বলেন, ওই মেলায় বিভিন্ন বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার ওপরও জোর দেওয়া হবে৷ ৩১ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ওই বিষয়গুলি নিয়ে জনসচেতনতা বাড়ানো হবে৷ তিনি বলেন, শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের সাথে রফতানি ক্ষমতা, ক্ষুদ্র ছোট এবং মাঝারি শিল্পের বিভিন্ন প্রকল্প, এসটি, এসসি এবং মহিলা শিল্পপতিদের ক্ষমতায়ন, ত্রিপুরায় দক্ষতা বিকাশের উদ্যোগ, ত্রিপুরা চা, বাঁশ শিল্পে বিনিয়োগ এবং আইটি সেক্টরে ত্রিপুরার সম্ভাবনা নিয়ে অনুষ্ঠেয় মেলায় জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top