News Flash

Image

২০২ কোটির ক্লাবে তানাজি

মুম্বাই, ২৫ জানুয়ারি (হি. স.) : দু’সপ্তাহে ২০২ কোটি টাকার ব্যবসা করল ‘তানাজি’ । নতুন বছরের প্রথমেই রিলিজ হয়েছিল অজয় দেবগণের ১০০ তম ছবি ‘তানাজি-দ্য আনসাং ওয়ারিয়র’। তারপর রিলিজ হয়েছে আরও বেশ কয়েকটি নামিদামি ছবি। তবে কঙ্গনা রানাওয়াতের ‘পাঙ্গা’ এবং ‘স্ট্রিট ড্যান্সার’ রিলিজের পরেও টেক্কা দেওয়া যাচ্ছে না ‘তানাজি’-কে। বরং ১৫ দিনের মধ্যেই ২০০ কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই সিনেমা।

মারাঠা জাতির বীরগাথা, আবেগ, অজয় দেবগণ এবং কাজলের অনস্ক্রিন কেমিস্ট্রি, আর ঐতিহাসিক কাহিনীই এই ছবির ইউএসপি বলে মনে করছেন ফিল্ম বিশেষজ্ঞরা। অন্যদিকে ছবির বক্স অফিস কালেকশন দেখে ইতিমধ্যেই বাজি ধরতে শুরু করেছেন ফ্যানরা। ট্রেড অ্যানালিস্টদের মতে আগামী দিনে আরও দ্রুত গতিতে বৃদ্ধি পাবে ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন, শেষ পাঁচদিনে ৫০ কোটির ব্যবসা করেছে এই ছবি। কেবল মহারাষ্ট্র নয়, পূর্ব পঞ্জাব, দিল্লি, উত্তর প্রদেশ এবং বাংলাতেও ‘তানাজি’-র ব্যবসার পরিমাণ যথেষ্ট ভাল। তানাজি মালুসরে ছিলেন মারাঠা বীর ছত্রপতি শিবাজির ঘনিষ্ঠ বন্ধু এবং সহকর্মী। তাঁর সাহসিকতার কথা আজও মারাঠিদের মুখে মুখে ঘোরে। এই তানাজি মালুসরের বীরগাথাই দেখানো হয়েছে এই ছবিতে। আর তানাজি মালুসারের চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগণ। তাঁর স্ত্রী সাবিত্রীর চরিত্রে রয়েছেন কাজল। এছাড়াও ছবির মূল খলনায়ক উদয়ভানের চরিত্রে রয়েছেন ছোটে নবাব সইফ আলি খান।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top