News Flash

  • Home
  • Uncategorized
  • ফুলচাষীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে ত্রিপুরা সরকার : কৃষিমন্ত্রী
Image

ফুলচাষীদের আর্থিকভাবে স্বনির্ভর করতে চাইছে ত্রিপুরা সরকার : কৃষিমন্ত্রী

আগরতলা, ২৩ জানুয়ারি(হি. স.) : ফুলচাষের মাধ্যমে ফুলচাষীদের আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে রাজ্য সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ এক্ষেত্রে হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরা রাজ্যের ফুলচাষীদের বিভিন্নভাবে সহযোগিতা করছে এবং যারা ফুলচাষে আগ্রহী তাদেরকেও রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে৷ আজ রবীন্দ্রকাননে হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরা’র উদ্যোগে আয়োজিত ৪দিনব্যাপী পুস্প ও বাহারী পাতার প্রদর্শণী ও প্রতিযোগিতার উদ্বোধন করে একথা বলেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ তিনি বলেন, বর্তমানে রাজ্যে বিয়ে, পূজা ইত্যাদি সবকিছুতেই ফুলের ব্যবহার করা হয়ে থাকে৷ এজন্য প্রতিবছর বহির্রাজ্য থেকে অনেক টাকার ফুল আমদানি করতে হচ্ছে৷

এদিন তিনি বলেন, ত্রিপুরায় ফুলের ব্যাপক ব্যবহারের দিকটিকে লক্ষ্য রেখেই রাজ্য সরকার রাজ্যের ফুলচাষীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে৷ কারণ আমাদের রাজ্য ছোট হলেও এখানে ফুলচাষের প্রচুর সম্ভাবনা রয়েছে৷ তাঁর দাবি, হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরা ১৯৮৬ সালে প্রতিষ্ঠার হওয়ার পর থেকেই রাজ্যে ফুলচাষ উন্নয়নের লক্ষ্যে কাজ করছে৷ সোসাইটি বর্তমানে আগরতলার বাইরে আরও ৪টি জেলায় ফুলচাষের উন্নয়নে কাজ করছে৷ রাজ্যের প্রতিটি জেলায় সোসাইটি যেন তাদের কাজের বিস্তার ঘটায় সে ব্যাপারে হর্টিকালচারেল দপ্তরকে উদ্যোগ নেওয়ার জন্য বলেন কৃষিমন্ত্রী৷

কৃষিমন্ত্রী এদিন ভাষণে আরও বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ্যের সৌন্দর্য্যায়ন ও পর্যটন ক্ষেত্রকে আকর্ষণ করে তোলার লক্ষ্যে রাজ্যের দর্শনীয় স্থানগুলিকে সাজিয়ে তোলার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে জাতীয় সড়কের দু’পাশে বাহারী ফুলের গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, ত্রিপুরায় প্রায় আড়াই থেকে তিন হাজার পরিবার ফুলচাষের সঙ্গে যুক্ত রয়েছে৷ যদি কেউ ফুলচাষের সঙ্গে যুক্ত হতে চান সরকার তাদের সব সময় সহযোগিতা করবে৷ রাজ্য সরকারও ফুলচাষের মাধ্যমে আর্থিক সংস্থানের সুুযোগ সৃষ্টি করতে চাইছে৷অনুষ্ঠানে হর্টিকালচার সোসাইটি অব ত্রিপুরা সম্পাদক অপূর্বকান্তি বর্মণ বলেন, প্রতিবছর প্রজাত দিবস উদযাপন উপলক্ষ্যে সোসাইটি পুপ প্রদর্শনী ও প্রতিযোগিতার আয়োজন করে থাকে৷ এবছর ১৩৮ জন বিভিন্ন প্রজাতির ফুল নিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে৷ প্রদর্শনীর সমাপ্তি দিনে বিভিন্ন বিভাগে মোট ১৭১টি পুরস্কার প্রদান করা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top