News Flash

  • Home
  • Uncategorized
  • নরেন্দ্ৰ মোদী প্ৰথম প্ৰধানমন্ত্ৰী, যিনি দেশের মজবুত অৰ্থনীতি অবনমিত করেছেন : আনন্দ শৰ্মা
Image

নরেন্দ্ৰ মোদী প্ৰথম প্ৰধানমন্ত্ৰী, যিনি দেশের মজবুত অৰ্থনীতি অবনমিত করেছেন : আনন্দ শৰ্মা

গুয়াহাটি, ২১ জানুয়ারি (হি.স.) : নরেন্দ্ৰ মোদী দেশের প্ৰথম প্ৰধানমন্ত্ৰী, যিনি ভারতের মজবুত অৰ্থনীতিকে তলানিতে নিয়ে এসেছেন। অভিযোগ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা রাজ্যসভায় উপ-দলপতি আনন্দ শৰ্মার।

মঙ্গলবার গুয়াহাটিতে কংগ্রেসের সদর দফতর রাজীব ভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করছিলেন দলের কেন্দ্রীয় নেতা আনন্দ শর্মা। তিনি বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰ এবং রাজ্য সারকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘বিজেপি সরকার যে সব প্ৰতিশ্ৰুতি দিয়েছিল তার কিছুই বাস্তবায়িত করেনি। এর বদলে এখন সে সবের উল্টো কাজ করছে। বিজেপি বলেছিল সব-কা সাথ সব-কা বিকাশের কথা। কিন্তু কোথায় কার বিকাশ করেছে, কারোর করতে পারেনি। এঁরা ভাষণবাগীশ।’

এছাড়া বিজেপি সরকারের আমলে দেশে বেকার সমস্যা হু হু করে বাড়ছে, শিল্প-কারখানা বন্ধ হয়ে পড়েছে। ফলে লক্ষ লক্ষ কর্মজীবী মানুষ চাকরি হারিয়ে এখন সর্বস্বান্ত হয়ে পড়েছেন বলেও অভিযোগ তুলেছেন আনন্দ শৰ্মা। তিনি বলেন, ৪৫ বছরের পর দেশের অর্থনীতি সংকটাপন্ন হয়ে পড়েছে। জ্যেষ্ঠ কংগ্ৰেস নেতার আরও অভিযোগ, নরেন্দ্ৰ মোদী দেশের প্ৰথম প্ৰধানমন্ত্ৰী যিনি ভারতের মজবুত অৰ্থনীতিকে একেবারে নীচে নামিয়ে এনেছেন।

নাগরিকত্ব (সংশোধনী) আইন (সিএএ) সম্পর্কেও কথা বলেছেন আনন্দ। বলেন, ‘অসম-সহ উত্তর-পূর্বাঞ্চলে সিএএ-র কোনও প্ৰয়োজনই নেই। অসম চুক্তিকে অমান্য করে ভিত্তিবৰ্ষ ১৯৭১-এর পরিবৰ্তে ২০১৪ করা হয়েছে। কী প্ৰয়োজন ছিল সিএএ-র, তার কোনও উত্তর নাকি বিজেপি দেয়নি। তিনি মনে করেন, নাগরিকত্ব (সংশোধনী) আইন অসম চুক্তির ৬ নম্বর দফা ভঙ্গ করেছে। তাঁর দৃষ্টিতে গোটা দেশ সিএএ-র বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে। ভারতের মানুষ এই আইন প্রত্যাহার চান। নাগরিকত্ব (সংশোধনী) বিলটি ছিল সম্পূর্ণ সংবিধান বিরোধী, সংবিধানের মূল কাঠামোয় আঘাত করে একে আইনে পরিণত করেছে বিজেপি সরকার, সাংবাদিক সম্মেলনে বলেন আনন্দ শৰ্মা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top