News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে ফ্ল্যাট থেকে উদ্ধার মা-ছেলের রক্তাক্ত দেহ
Image

দিল্লিতে ফ্ল্যাট থেকে উদ্ধার মা-ছেলের রক্তাক্ত দেহ

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): দিল্লিতে বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার মা-ছেলের রক্তাক্ত  দেহ | মঙ্গলবার খবর পেয়ে পুলিশ এসে দিল্লির জাহাঙ্গীরপুরি এলাকার একটি ফ্ল্যাট থেকে এক মহিলা ও তাঁর ছেলের দেহ উদ্ধার করে । দুজনকেই কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিছে পুলিশ  । 

জানা গেছে দিল্লির জাহাঙ্গীরপুরির ‘কে’ ব্লকের একটি বন্ধ ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়ানোয় মঙ্গলবার সকালে প্রতিবেশীরা   পুলিশে খবর দেন । পুলিশ এসে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ । এরপর দরজা ভেঙে পুলিশ ফ্ল্যাটে ঢুকে দেখে ঘরের ভেতর এক মহিলা ও তাঁর নাবালক ছেলের দেহ পড়ে রয়েছে ।

উত্তর-পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বিজয়ন্ত আর্য জানিয়েছেন, ওই মহিলার নাম পূজা । তাঁর স্বামীর বছর দুয়েক আগে মৃত্যু হয়েছে । ফ্ল্যাটে পূজা ও তাঁর  বছর বারোর  ছেলেকে নিয়ে থাকতেন । দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে । প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে ভারী কিছু দিয়ে আঘাত করার পর ওই দুইজনকে কুপিয়ে খুন করা হয়েছে । সম্ভবত দুই-তিন দিন আগে খুন করা হয় ।

তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে গত তিন দিনে ওই মহিলার ফ্ল্যাটে কে বা কারা এসেছিল । তা ছাড়া ওই মহিলার মোবাইল ফোনের কল লিস্টও খতিয়ে দেখা হচ্ছে । পূজার মা ওই এলাকাতেই অন্য একটি ফ্ল্যাটে থাকেন । তিনি বলেন, “প্রতিবেশীদের কাছ থেকেই খবরটা শুনলাম । কীভাবে এমনটা হল বুঝতে পারছি না ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top