News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সারা বিশ্বেই সমাদৃত : ত্রিপুরার পরিষদীয়মন্ত্রী
Image

দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সারা বিশ্বেই সমাদৃত : ত্রিপুরার পরিষদীয়মন্ত্রী

আগরতলা, ২০ জানুয়ারি (হি. স.) : দেশের গণতান্ত্রিক ব্যবস্থা সারা বিশ্বেই সমাদৃত। সোমবার বিধানসভা অধিবেশনের দ্বিতীয়ার্ধে ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭০তম বর্ষ উদযাপনের উপর আলোচনায় অংশ নিয়ে পরিষদীয়মন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তাঁর কথায়, আমাদের চলার পথে ভারতের সংবিধান হলো আমাদের পথ প্রদর্শক৷ প্রতি পদে পদে সংবিধান মেনে চলতে হবে৷ সংবিধানকে শ্রদ্ধা জানাতে হবে৷ সংবিধানের আদর্শগুলি যদি আমরা মেনে চলি, সাংবিধানিক দায়িত্ব সঠিকভাবে পালন করি তবে কেউ তাঁর অধিকার থেকে বঞ্চিত হবেন না, জোর গলায় দাবি করেন তিনি৷

এবিষয়ে আলোচনায় অংশ নেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক কল্যাণী রায় এবং বিধায়ক সুুশান্ত ঘোষ৷ সংবিধানের ৭০তম বর্ষ উদযাপনের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে পরিষদীয়মন্ত্রী রতনলাল নাথ বলেন, জাতীয় জীবনে সংবিধান হল শ্রেষ্ঠতম গ্রন্থ৷ তিনি বলেন, ভারতের প্রথম আইনমন্ত্রী সংবিধান প্রণেতা ড. বি আর আম্বেদকরকে সম্মান জানাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে প্রথম এই দিনটি পালনের সূচনা করে৷ তিনি বলেন, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব সংবিধানকে শ্রদ্ধা করা, আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করা৷ আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা সারা বিশ্বেই সমাদৃত৷ এই গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভারতের জনগণ আস্থা রেখেছেন৷ দেশবাসী ৭০ বছর ধরে গণতন্ত্রকে রক্ষা করছেন৷ এজন্যই আমরা বিভিন্ন দিক দিয়ে এগিয়ে যাচ্ছি৷

পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন, ভারতের সংবিধান সমাজের প্রতিবিম্ব৷ সংবিধানের বাস্তব প্রয়োগের উপরই এর কার্যকারিতা নির্ভর করে৷ দায়িত্ব কর্তব্য পালনের মাধ্যমে আমাদের সংবিধানকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন জাতীয় জীবনে আমাদের ধর্মগ্রন্থ একটাই, ভারতের সংবিধান৷ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে দেশ এবং আমাদের সংবিধান এমন এক ব্যক্তির কাছে আছে যাতে আমরা সবাই নিরাপদে আছি৷

আলোচনায় অংশ নিয়ে সরকারি মুখ্যসচেতক কল্যাণী রায় বলেন, সংবিধানের প্রতি বিরোধী দলের বিধায়কদের আস্থা নেই৷ তাই এ বিষয়ে আলোচনার সময় তারা বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন৷ ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা আত্মবলিদান করেছেন এবং গণপরিষদের যেসব সদস্য সংবিধান গ্রহণ করেছেন তিনি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ তিনি বলেন, আমাদের সংবিধানই আমাদের দেশকে কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করেছে৷ আলোচনায় অংশ নিয়ে বিধায়ক সুুশান্ত চৌধুরী সংবিধানের প্রস্তাবনা এবং নাগরিকদের অধিকারের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, যারা সংবিধানকে ভালোবাসেনা, শ্রদ্ধা করেনা তারা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top