News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ান এনকাউন্টারে খতম ৩ জন হিজবুল জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ
Image

শোপিয়ান এনকাউন্টারে খতম ৩ জন হিজবুল জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ

শ্রীনগর, ২০ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস-দমন অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী| এবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে ৩ জন হিজবুল মুজাহিদিন সন্ত্রাসবাদী| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ| নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে একজনের নাম আদিল| প্রাক্তন স্পেশ্যাল পুলিশ অফিসার (এসপিও) আদিল ২০১৮ সালে পুলিশ বাহিনী ত্যাগ করে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল| তত্কালীন বিধায়ক ওয়াচ্চি আইজাজ আহমেদ মীরের বাসভবন থেকে সাতটি একে ৪৭ রাইফেল লুট করে পালিয়েছিল আদিল আহমেদ| অপর দু’জন হিজবুল সন্ত্রাসবাদীর নাম-হিজবুল মুজাহিদিন কম্যান্ডার ওয়াসিম আহমেদ ওয়ানি এবং জাহাঙ্গির|

কাশ্মীর জোন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার ওয়াচ্চি এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে তল্লাশি অভিযান শুরু করে সুরক্ষা বাহিনী| তল্লাশি অভিযান চলাকালীন সন্ত্রাসবাদীদের আত্মসমর্পণ করতে বলেন সুরক্ষা বাহিনীর জওয়ানরা| কিন্তু, আত্মসমর্পণ করার পরিবর্তে সন্ত্রাসবাদীরা গুলি চালাতে শুরু করে| তখনই পাল্টা গুলি চালান জওয়ানরা| এনকাউন্টারে খতম হয়েছে ৩ জন হিজবুল মুজাহিদিন জঙ্গি|

জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানিয়েছেন, ‘সোমবার শোপিয়ান এনকাউন্টারে ৩ জন সন্ত্রাসবাদী নিকেশ হয়েছে| একজনের নাম হিজবুল কম্যান্ডার ওয়াসিম আহমেদ ওয়ানি, ২০১৭ সাল থেকে সক্রিয় ছিল ওয়াসিম এবং হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের শীর্ষ সন্ত্রাসবাদীদের মধ্যে একজন ছিল| ওয়াসিমের বিরুদ্ধে ১৯টি এফআইআর রয়েছে, এছাড়াও ৪ জন সাধারণ নাগরিক এবং ৪ জন পুলিশ কর্মী হত্যা মামলায় জড়িত ছিল ওয়াসিম|’ ডিজিপি আরও জানিয়েছেন, দ্বিতীয় ও তৃতীয় সন্ত্রাসবাদীদের নাম-আদিল শেখ এবং জাহাঙ্গির|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top