News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরী হাসপাতালে ভর্তি
Image

ত্রিপুরায় পূর্ত ঘোটালায় ধৃত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী বাদল চৌধুরী হাসপাতালে ভর্তি

আগরতলা, ১৯ জানুয়ারি (হি. স.) : জেলের শৌচালয়ে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছেন পূর্ত ঘোটালায় অভিযুক্ত প্রাক্তন বিভাগীয় মন্ত্রী তথা বর্তমান বিধায়ক বাদল চৌধুরী। তাঁকে আজ জি বি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, বাদল চৌধুরীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। কেন তিনি পড়ে গেলেন তাঁর শারীরিক পরীক্ষা দেখা হবে অন্য কোন সমস্যা রয়েছে কিনা। তবে, আপাতত তিনি বিপদমুক্ত।

পূর্ত ঘোটালায় বাদল চৌধুরীকে পুলিশ গ্রেফতার করেছে। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। কারণ, দায়রা আদালত এবং ত্রিপুরা হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে। বাদলবাবুর স্ত্রী নমিতা গোপ জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। তবুও তাঁকে জামিন দেওয়া হয়নি।

জেল সূত্রে খবর, গতকাল রাতে শৌচালয়ে গিয়ে পড়ে যান বাদল চৌধুরী। আজ সকালে জেল কর্তৃপক্ষ তাঁকে জি ভি হাসপাতালে নিয়ে আসেন। খবর পেয়ে তাঁর স্ত্রী নমিতা গোপ, তাঁর ভাই ডাঃ অজিত চৌধুরী হাসপাতালে ছুটে যান। চিকিৎসকরা জানিয়েছেন, শৌচালয়ে পড়ে গিয়ে বাদলবাবু বাম হাতে চোট পেয়েছেন। তাঁর হাতের ক্স-রে করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, হাত ভাঙেনি। তবে, তিনি পড়ে গেলেন কেন, তার জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসক জানিয়েছেন, বাদলবাবু বর্তমানে সুস্থই আছেন। তবে, চিকিৎসকদের নজরদারিতে তাঁকে রাখা হয়েছে। বর্তমানে তিনি জি বি হাসপাতালের ২০ নম্বর কেবিনে ভর্তি আছেন।

প্রসঙ্গত, আগামী ২১ জানুয়ারি বাদল চৌধুরীকে পুনরায় আদালতে তোলা হবে। এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারি জেল হেফাজতে তাঁর ৯০ দিন পূরণ হচ্ছে। আগামীকাল বাদল চৌধুরীর আইনজীবী আদালতে পুনরায় জামিনের আবেদন জানাবেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top