News Flash

  • Home
  • Uncategorized
  • ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীরে অজানা রোগে মৃত ১০ শিশু, আতঙ্ক তুষারকবলিত উপত্যকায়
Image

২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীরে অজানা রোগে মৃত ১০ শিশু, আতঙ্ক তুষারকবলিত উপত্যকায়

শ্রীনগর, ১৮ জানুয়ারি (হি. স.) : গত ২৪ ঘণ্টায় জম্মু-কাশ্মীরের উধমপুরে অজানা রোগে একটার পর একটা শিশু মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে তুষারকবলিত এলাকায়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, শনিবার বিকেল পর্যন্ত ১০ জন শিশুর মৃত্যুর খবর মিলেছে। শুধু উধমপুর নয় এই সংক্রমণ ছড়িয়েছে উপত্যকার আরও নানা জায়গায়। জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আরও অনেক শিশু।

রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, মৃত শিশুরা বেশিরভাগই রামনগর ব্লকের বিভিন্ন গ্রামের বাসিন্দা। শুক্রবার রাত থেকে জ্বর নিয়ে তাদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও কারণে সংক্রমণ ছড়িয়েছিল শিশুদের মধ্যে। তার থেকেই জ্বর, পেট ব্যথা, বমি। কোনও কোনও শিশুর মূত্রনালীতে সংক্রমণও পাওয়া গেছে। কী কারণে এই সংক্রমণ সেটা এখনও জানা যায়নি। রক্ত পরীক্ষায় এখনও এই সংক্রমণের জীবাণুকে চিহ্নিত করা যায়নি বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁদের অনুমান, হামলাকারী কোনও ভাইরাস বা ব্যাকটেরিয়া। এ ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢুকে কিডনির কাজ দ্রুত নষ্ট করে দিতে পারে। ফলে মূত্রনালীর সংক্রমণ, প্রস্রাব কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে।উধমপুরের জেলা স্বাস্থ্য আধিকারিকদের কথায়, যেসব এলাকা থেকে শিশুদের অসুস্থ হওয়ার খবর মিলেছে, সেখানকার পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিশুদ্ধ পানীয় জল এলাকাগুলিতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও মেডিক্যাল টিম তৈরি করে জায়গায় জায়গায় ক্যাম্প করা হচ্ছে।”

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top