News Flash

  • Home
  • Uncategorized
  • বিচারবিভাগীয় হেফাজতে হার্দিক, নিন্দায় সরব প্রিয়াঙ্কা
Image

বিচারবিভাগীয় হেফাজতে হার্দিক, নিন্দায় সরব প্রিয়াঙ্কা

আহমেদাবাদ, ১৯ জানুয়ারি (হি.স.) : রাষ্ট্রদ্রোহের মামলায় পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেলকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। ওদিন গভীর রাতে  আদালতে পেশ করা হলে বিচারক তাঁকে ২৪ জানুয়ারি পর্যন্ত বিচারবিভাগী হেফাজতে রাখার নির্দেশ দেয়। অন্যদিকে হার্দিকের গ্রেফতারের ঘটনায় নিন্দায় সরব হয়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

পাতিদারদের জন্য সংরক্ষণের দাবি নিয়ে আন্দোলন চলাকালীন আহমেদাবাদে হার্দিকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়। ১৮ জানুয়ারি মামলার শুনানি চলাকালীন হার্দিক আদালতে অনুপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন চিরাগ প্যাটেল ও দীনেশ প্যাটেল। ক্ষমা চাইলেও আদালত তাঁর বিরুদ্ধে জামিন অযোধ্য গ্রেফতারি পরোয়ানার নির্দেশ দেয়। সেই  অনুযায়ী হার্দিক প্যাটেলকে বীরগামের কাছে হাসলপুর চৌকিকে গ্রেফতার করে পুলিশ।

অন্যদিকে, হার্দিকের গ্রেফতারের ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে নিন্দায় সরব হয়ে ট্যুইটবার্তায় প্রিয়াঙ্কা গান্ধী বঢরা লেখেন, হার্দিক জনগণের জন্য সরব হয়েছিলেন। যুব-সম্প্রদায়ের জন্য কর্মসংস্থান, পড়ুয়াদের বৃত্তি এবং কৃষকদের জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি। অথচ বিজেপি তাঁকে দেশদ্রোহী বলছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top