News Flash

  • Home
  • Uncategorized
  • পাঞ্জাবে মহিলাকে প্রকাশ্যে গুলি, অভিযোগ দায়ের ভাই ও ভাইপোর বিরুদ্ধে
Image

পাঞ্জাবে মহিলাকে প্রকাশ্যে গুলি, অভিযোগ দায়ের ভাই ও ভাইপোর বিরুদ্ধে

চণ্ডীগড়, ১৭ জদানুয়ারি (হি. স.) : পাঞ্জাবে মাথা ও মুখ লক্ষ্য করে এক মহিলাকে চার-চারটি গুলি চালাল দুষ্কৃতীরা। ওই অবস্থায় সাত কিলোমিটার গাড়ি চালিয়ে থানায় গেলেন ৪২ বছরের ওই মহিলা। অভিযোগ দায়ের করলেন তাঁর ভাই এবং ভাইপোর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার। পুলিশ জানিয়েছে, পাঞ্জাবের এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জমি-সম্পত্তি সংক্রান্ত বচসার জেরেই এই আক্রমণ বলে জানা গিয়েছে প্রাথমিক তদন্তে।

অভিযোগকারিণী সুমিত কৌরের দাবি, তাঁর ভাই এবং ক্লাস টেনে পড়া ভাইপো তাঁকে গুলি করেছে। তাঁর মা সুখবিন্দর কৌরকেও গুলি করেছে তারা। মুক্তসার জেলায় তাঁদের গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তিনি এবং তাঁর মা দু’জনেরই চিকিৎসা চলছে হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, বুলেটগুলি বার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সুমিত কৌর জবানবন্দি দিয়েছেন, তাঁর ভাই হরিন্দর সিং অনেক দিন ধরেই তাঁদের একটি জমি আত্মসাৎ করার চেষ্টা করছে। ওই জমির মালিকানা সুমিত এবং তাঁর মায়ের। সুমিত বলেন, “আমার বাবার মৃত্যুর পরে আমি আর মা ১৬ একর জমি পাই। সেটার দিকে গোড়া থেকেই নজর ভাইয়ের।” সুমিতের অভিযোগ, এই প্রথম নয়। এর আগেও তাঁকে ও তাঁর মাকে হত্যা করার চেষ্টা করেছে অভিযুক্ত ভাই। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা পলাতক। তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top