News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসিতে দেরির জন্য আপ সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর
Image

নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসিতে দেরির জন্য আপ সরকারকে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর

নয়াদিল্লি, ১৬ জানুয়ারি (হি.স.) : নির্ভয়া কান্ডে দোষীদের ফাঁসিতে দেরির জন্য আপ সরকারের ‘গাফিলতি’কে কাঠগড়ায় তুললেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে জাভড়েকর বলেন, ‘‘আপ সরকারের অবহেলাতেই ২০১২ সালে নির্ভয়া ধর্ষণ-খুন কাণ্ডের দোষীদের ফাঁসিতে দেরি হচ্ছে। কেন আড়াই বছর ধরে দিল্লির সরকার দোষীদের প্রাণভিক্ষার আর্জি জানানোর জন্য নোটিস ধরায়নি।’’ বর্ষীয়ান বিজেপি নেতা জানিয়েছেন, সুপ্রিম কোর্ট দোষীদের রায় সংশোধনের আর্জি খারিজ করার পরে নোটিস দিয়েছে দিল্লি সরকার। হাইকোর্টে দিল্লির আপ সরকার জানিয়েছিল, আইনি বাধ্যবাধকতার কারণেই ২২ জানুয়ারি নির্ভয়া কাণ্ডের সাজাপ্রাপ্তদের ফাঁসি সম্ভব নয়। হাইকোর্ট সেই যুক্তি না মেনে দোষীদের মৃত্যু পরোয়ানা বহাল রেখেছে।

অন্যদিকে গত ৭ জানুয়ারি দিল্লির দায়রা আদালত মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি সকাল ৭টার সময়ে চার অপরাধী বিনয় শর্মা, মুকেশ কুমার, অক্ষয়কুমার সিংহ ও পবন গুপ্তের ফাঁসি হবে। আদালত চারজনকে আইনি পদক্ষেপের শেষ ধাপ হিসেবে সুপ্রিম কোর্টে রায় সংশোধনীর আর্জি (কিউরেটিভ পিটিশন) এবং রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদনের জন্য ১৪ দিন সময় দেয়। আইন অনুযায়ী ফাঁসির আসামীর সমস্ত আইনি বিকল্প শেষ হওয়ার পরেও ১৪ দিনের সময় দিতে হয়। সেই আইন অনুযায়ীই আপ সরকার আদালতে জানিয়েছিল, ২২ জানুয়ারি ফাঁসি কার্যকর করা সম্ভব নয়। কিন্তু আদালত সেই যুক্তি খারিজ করে জানিয়ে দেয়, মৃত্যু পরোয়ানা জারির মধ্যে কোনও গলদ নেই। তবে দায়রা আদালতে মৃত্যু পরোয়ানা খারিজের আর্জি জানাতে পারে অভিযুক্তরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top