News Flash

  • Home
  • Uncategorized
  • নির্ভয়া গণধর্ষণ মামলা : সুপ্রিম কোর্টে খারিজ বিনয় ও মুকেশের কিউরেটিভ পিটিশন

নির্ভয়া গণধর্ষণ মামলা : সুপ্রিম কোর্টে খারিজ বিনয় ও মুকেশের কিউরেটিভ পিটিশন

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.): সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল ২০১২ দিল্লি গণধর্ষণ মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত দুই আসামী বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিংয়ের রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন)| নির্ভয়া গণধর্ষণ ও হত্যা মামলায় ৪ জন দোষীর বিরুদ্ধে সম্প্রতি মৃত্যুর পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় তিহাড় জেলে চার দোষী, যথাক্রমে-পবন গুপ্তা, মুকেশ সিং, বিনয় কুমার শর্মা এবং অক্ষয় ঠাকুর সিংকে ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| কিন্তু, গত ৯ জানুয়ারি নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে দায়ের হয় রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন)| এই মামলায় ফাঁসির সাজাপ্রাপ্ত চার জনের মধ্যে এই আবেদন করেছিল বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিং| দোষী বিনয় এবং মুকেশের রায় সংশোধনের আবেদনের শুনানি শুরু হয় মঙ্গলবার বিকেলে| এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামানা, বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি আর এফ নরিম্যান, বিচারপতি আর বানুমতী এবং বিচারপতি অশোক ভূষণের বেঞ্চে শুরু হয় রায় সংশোধনের আর্জি| শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিংয়ের রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

শীর্ষ আদালতে বিনয় ও মুকেশের রায় সংশোধনের আর্জি খারিজ হয়ে যাওয়ায় অত্যন্ত খুশি প্রকাশ করেছেন নির্ভয়ার মা আশাদেবী| সাংবাদিকদের মুখোমুখি হয়ে আশাদেবী জানিয়েছেন, ‘আজকের দিনটি আমার কাছে অনেক বড় দিন| বিগত ৭ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছি| তবে, সবচেয়ে বড় দিনটি হবে ২২ জানুয়ারি, যেদিন দোষীদের ফাঁসি দেওয়া হবে|’

গত ৭ জানুয়ারি নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষীদের বিরুদ্ধে মৃত্যুর পরোয়ানা জারি করেছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| একইসঙ্গে আদালত জানিয়ে দিয়েছিল, দোষীরা চাইলে রায় সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানাতে পারে| ক্ষমাভিক্ষাও করতে পারে| সেই মতো গত ৯ জানুয়ারি নির্ভয়া মামলায় সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি (কিউরেটিভ পিটিশন) করে ফাঁসির সাজাপ্রাপ্ত বিনয় কুমার শর্মা এবং মুকেশ সিং| মঙ্গলবার বিনয় ও মুকেশের কিউরিটিভ পিটিশন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত|

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের তরুণী, প্যারামেডিক্যাল ছাত্রী ‘নির্ভয়া’-কে গণধর্ষণ করে ৬ জন দুষ্কৃতী| নির্ভয়া এবং তাঁর বন্ধু অবীন্দ্র প্রতাপের উপর নৃশংস অত্যাচার চালায় তারা| নির্ভয়ার উপর চলা নির্যাতনের বীভত্সতা স্তম্ভিত, লজ্জিত, ক্রুদ্ধ করেছিল গোটা দেশবাসীকে| দীর্ঘ সাত বছর ধরে বিচারপর্ব চলার পর গত ৭ জানুয়ারি দোষীদের মৃত্যু পরোয়ানা জারি করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top