News Flash

  • Home
  • Uncategorized
  • চার এটিএম হ্যাকারের ২৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত
Image

চার এটিএম হ্যাকারের ২৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজত

আগরতলা, ১৪ জানুয়ারি (হি. স.) : এটিএম হ্যাক-র সাথে জড়িত ধৃত ৪ হ্যাকারকে ২৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।

ত্রিপুরার সর্ববৃহৎ এটিএম হ্যাক-র ঘটনায় পুলিশ ইতিমধ্যে চার বিদেশী নাগরিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে বহু তথ্যের উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে। সে মোতাবেক আগরতলা লঙ্কামুড়া ঘোষপাড়ার বাসিন্দা সুশান্ত ঘোষকে এটিএম হ্যাক-র সাথে জড়িত সন্দেহে পুলিশ গ্রেপ্তার করেছিল। কিন্তু, পুলিশ লকআপে তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

ওই ঘটনায় কর্তব্যে গাফিলতির জন্য পশ্চিম আগরতলা থানার ডিউটি অফিসার এসআই সঞ্জিত দেববর্মা এবং কনস্টেবল বিশ্বরূপ পালকে সাসপেন্ড করা হয়েছে। এদিকে, সাইবার ক্রাইম-র পুলিশ সুপারের পদ থেকে শর্মিষ্ঠা চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। অজিত প্রতাপ সিংকে সাইবার ক্রাইম-র পুলিশ সুপারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, এটিএম হ্যাক কাণ্ডে ধৃত দুই তুর্কির নাগরিক এবং দুই বাংলাদেশী নাগরিককে ২৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সরকারি আইনজীবী বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে তোলা হয়েছিল। পুলিশ আদালতে পরবর্তী রিমান্ডের আবেদন জানায়নি। তাই, আদালত চারজনকে ২৬ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে।

প্রসঙ্গত, আগরতলা শহরের বিভিন্ন এটিএম হ্যাক করে ৭০ লক্ষাধিক টাকা লুটে নিয়েছিল হ্যাকাররা৷ ওই হ্যাকিংয়ে তুর্কির বাসিন্দা হাকান জানবুরকান, ফেতাহ আলদেমির এবং দুই বাংলাদেশি নাগরিক মহম্মদ হান্নান ও মহম্মদ রফিকুল ইসলাম যুক্ত ছিল৷ অসমেও তারা এটিএম হ্যাকিং করেছিল। অসম পুলিশ তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল। তারা কলকাতায় বসে এটিএম হ্যাক করেছিল। তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ গত ১৯ নভেম্বর গ্রেফতার করেছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top